Jeremiah 7:15 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
আর তোমাদের ভাইদেরকে, আফরাহীমের সমস্ত বংশকে, যেমন বের করে দিয়েছি, তেমনি তোমাদেরকেও আমার দৃষ্টিপথ থেকে বের করে দেব।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
যেমন আমি তোমাদের ভাইদের, ইফ্রয়িমের সব লোকের প্রতি করেছি, তেমনই তোমাদেরও আমার উপস্থিতি থেকে দূর করে দেব।’
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
আর তোমাদের ভ্রাতৃসমূহকে, ইফ্রয়িমের সমস্ত বংশকে, যেমন বাহির করিয়া দিয়াছি, তেমনি তোমাদিগকেও আমার দৃষ্টিপথ হইতে বাহির করিয়া দিব।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
আর তোমাদের ভ্রাতৃসমূহকে, ইফ্রয়িমের সমস্ত বংশকে, যেমন বাহির করিয়া দিয়াছি, তেমনি তোমাদিগকেও আমার দৃষ্টিপথ হইতে বাহির করিয়া দিব।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
আমি তোমাদের ভাইদের প্রতি, অর্থাৎ ইফ্রয়িমের লোকদের প্রতি যেমন করেছিলাম সেইভাবে আমার সামনে থেকে তোমাদের ঠেলে ফেলে দেব।”
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
আমি তোমাদের ভাইদের প্রতি, অর্থাৎ আফরাহীমের লোকদের প্রতি যেমন করেছিলাম সেইভাবে আমার সামনে থেকে তোমাদের ঠেলে ফেলে দেব।”
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
তোমাদের জ্ঞাতিভাই ইফ্রয়িমের বংশধরদের যেভাবে তাড়িয়ে দিয়েছি, তেমনি তোমাদেরও আমার সামনে থেকে তাড়িয়ে দেব। আমি প্রভু পরমেশ্বর এই কথা বললাম।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
ইফ্রয়িম থেকে তোমাদের সব ভাইদের যেমন ছুঁড়ে ফেলেছিলাম তেমনি তোমাদেরও আমার কাছ থেকে দূরে ছুঁড়ে ফেলে দেব|’
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
কারণ আমি তোমাদের আমার সামনে থেকে দূর করব, যেমন আমি তোমাদের ভাইদের প্রতি, ইফ্রয়িমের সমস্ত বংশের প্রতি করেছিলাম।