Jeremiah 7:16 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
অতএব তুমি এই জাতির জন্য মুনাজাত করো না, তাদের জন্য আমার কাছে কাতরোক্তি ও মুনাজাত উৎসর্গ করো না, কেননা আমি তোমার কথা শুনব না।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
“তাই এসব লোকের জন্য প্রার্থনা কোরো না, এদের জন্য কোনো অনুনয় বা আবেদন আমার কাছে কোরো না; আমার কাছে কোনো অনুরোধ কোরো না, কারণ আমি তোমার কথা শুনব না।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
অতএব তুমি এই জাতির নিমিত্ত প্রার্থনা করিও না, তাহাদের জন্য আমার কাছে কাতরোক্তি ও প্রার্থনা উৎসর্গ করিও না, অনুরোধও করিও না; কেননা আমি তোমার কথা শুনিব না।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
অতএব তুমি এই জাতির নিমিত্ত প্রার্থনা করিও না, তাহাদের জন্য আমার কাছে কাতরোক্তি ও প্রার্থনা উৎসর্গ করিও না, অনুরোধ করিও না; কেননা আমি তোমার কথা শুনিব না।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
সদাপ্রভু বলছেন, “এই লোকদের জন্য তুমি কোন প্রার্র্থনা কোরো না, কিম্বা তাদের জন্য কান্নাকাটি বা কোন বিশেষ অনুরোধ কোরো না; আমার কাছে কোন মিনতিও জানাবে না, কারণ আমি তোমার কথা শুনব না।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
মাবুদ বলছেন, “এই লোকদের জন্য তুমি কোন মুনাজাত কোরো না, কিংবা তাদের জন্য ফরিয়াদ বা কোন বিশেষ অনুরোধ কোরো না; আমার কাছে কোন মিনতিও জানাবে না, কারণ আমি তোমার কথা শুনব না।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
প্রভু পরমেশ্বর বলেছেন, যিরমিয়, এই সব লোকদের জন্য প্রার্থনা করোনা, কেঁদোনা ওদের হয়ে, ওদের জন্য ওকালতিও করোনা, কারণ আমি শুনব না তোমার কথা।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
“যিরমিয়, কখনও তুমি যিহূদার লোকের হয়ে প্রার্থনা করবে না| ওদের সাহায্যের জন্য আমার কাছে প্রার্থনা করো না| আমি তাহলে ইচ্ছে করে তোমার সেই প্রার্থনা শুনব না|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
আর তুমি, যিরমিয়, এই লোকদের জন্য প্রার্থনা কোরো না এবং তাদের জন্য বিলাপ কোরো না বা তাদের জন্য প্রার্থনা কোরো না এবং আমাকে অনুরোধ কোরো না, কারণ আমি তোমার কথা শুনব না।