Jeremiah 7:19 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
তারা কি আমারই অসন্তোষ জন্মায়? মাবুদ এই কথা বলেন; তারা কি নিজেদেরই অসন্তোষ জন্মিয়ে নিজেদের দুঃখ দিচ্ছে না?
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
কিন্তু তারা কি কেবলমাত্র আমাকেই ক্রুদ্ধ করছে? সদাপ্রভু এই কথা বলেন। তারা কি নিজেদেরই লজ্জার জন্য নিজেদের ক্ষতি করছে না?
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
তাহারা কি আমারই অসন্তোষ জন্মায়? ইহা সদাপ্রভু কহেন; তাহারা কি আপনাদেরই অসন্তোষ জন্মাইয়া আপনাদের মুখের বিবর্ণতা ঘটায় না?
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
তাহারা কি আমারই অসন্তোষ জন্মায়? ইহা সদাপ্রভু কহেন; তাহারা কি আপনাদেরই অসন্তোষ জন্মাইয়া আপনাদের মুখের বিবর্ণতা ঘটায় না?
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
কিন্তু এই সব করে কি তারা আমাকে দুঃখ দিচ্ছে? আসলে তারা তো নিজেদের উপর লজ্জা ডেকে আনছে আর নিজেদের দুঃখ দিচ্ছে।”
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
কিন্তু এই সব করে কি তারা আমাকে দুঃখ দিচ্ছে? আসলে তারা তো নিজেদের উপর লজ্জা ডেকে আনছে আর নিজেদের দুঃখ দিচ্ছে।”
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
কিন্তু সত্যিই কি আমাকে আঘাত দেওয়া যায়? যায় না, তারা নিজেদেরই উপর আঘাত হানে, ডেকে আনে নিজেদের লজ্জা।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
কিন্তু আমি সত্যিই সে জন নই যাকে যিহূদার লোকরা দুঃখ দিচ্ছে|” এই হল প্রভুর বার্তা| “তারা প্রকৃতপক্ষে নিজেদেরই আঘাত করছে এবং নিজেদের লজ্জায় ফেলছে|”
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
তারা কি আমাকে সত্যি দুঃখ দেয়? এটি সদাপ্রভু ঘোষণা করেন, তারা কি নিজেদের দুঃখ দিচ্ছে না? তাই তাদের উপর লজ্জা ডেকে আনছে।