Jeremiah 7:2 — Compare Translations
6 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
তুমি মাবুদের গৃহের দ্বারে গিয়ে দাঁড়াও, সেখানে এই কথা তবলিগ কর, বল, হে এহুদার সমস্ত লোক, মাবুদের কাছে সেজ্দা করবার জন্য এই সকল দ্বারে প্রবেশ করে থাক যে তোমরা, তোমরা মাবুদের কালাম শোন।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
“তুমি সদাপ্রভুর গৃহের দরজার কাছে গিয়ে দাঁড়াও এবং সেখানে এই বার্তা ঘোষণা করো: “ ‘যিহূদার সমস্ত লোক, তোমরা যারা এসব দরজা দিয়ে সদাপ্রভুর উপাসনা করতে আস, তোমরা সদাপ্রভুর বাক্য শোনো।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
তুমি সদাপ্রভুর গৃহের দ্বারে দাঁড়াও, তথায় এই কথা প্রচার কর, বল, হে যিহূদার সমস্ত লোক, সদাপ্রভুর কাছে প্রণিপাত করণার্থে এই সকল দ্বারে প্রবেশ করিয়া থাক যে তোমরা, তোমরা সদাপ্রভুর বাক্য শুন।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
তুমি সদাপ্রভুর গৃহের দ্বারে দাঁড়াও, তথায় এই কথা প্রচার কর, বল, হে যিহূদার সমস্ত লোক, সদাপ্রভুর কাছে প্রণিপাত করণার্থে এই সকল দ্বারে প্রবেশ করিয়া থাক যে তোমরা, তোমরা সদাপ্রভুর বাক্য শুন।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
যাও যিরমিয়, প্রভুর গৃহের দরজায় দাঁড়িয়ে এই ধর্মোপদেশ দাও: “‘যিহূদার লোকরা, এই সেই প্রভুর বার্তা| তোমরা সবাই যারা এই ফটকগুলোর মধ্যে দিয়ে প্রভুকে উপাসনা করতে আসো, তারা এই বার্তা শোন|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
“সদাপ্রভুর গৃহের ফটকে দাঁড়িয়ে এই বাক্য ঘোষণা কর! বল, ‘যিহূদার সমস্ত লোকেরা, যারা সদাপ্রভুর উপাসনা করবার জন্য এই ফটকগুলি দিয়ে ঢোকে, তারা সদাপ্রভুর বাক্য শোনো’।”