Jeremiah 7:20 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
এজন্য সার্বভৌম মাবুদ এই কথা বলেন, দেখ, এই স্থানের উপরে, মানুষ, পশু এবং ক্ষেতের গাছ ও ভূমির ফল, এই সকলের উপরে আমার ক্রোধ ও গজব ঢালা যাবে; আর তা জ্বলতেই থাকবে, নিভে যাবে না।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
“ ‘অতএব, সার্বভৌম সদাপ্রভু এই কথা বলেন: আমার ক্রোধ ও আমার রোষ এই স্থানের উপরে, মানুষ ও পশুর উপরে, মাঠের গাছপালার উপরে এবং ভূমির ফসলের উপরে ঢেলে দেওয়া হবে। তা অগ্নিদগ্ধ হবে, আগুন নিভে যাবে না।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
এই জন্য প্রভু সদাপ্রভু এই কথা কহেন, দেখ, এই স্থানের উপরে, মনুষ্য, পশু এবং ক্ষেত্রের বৃক্ষ ও ভূমির ফল, এই সকলের উপরে আমার ক্রোধ ও কোপ ঢালা যাইবে; আর তাহা দাহন করিবে, নিবিয়া যাইবে না।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
এই জন্য প্রভু সদাপ্রভু এই কথা কহেন, দেখ, এই স্থানের উপরে, মনুষ্য, পশু এবং ক্ষেত্রের বৃক্ষ ও ভূমির ফল, এই সকলের উপরে আমার ক্রোধ ও কোপ ঢালা যাইবে; আর তাহা দাহন করিবে, নিভিয়া যাইবে না।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
সেইজন্য প্রভু সদাপ্রভু বলছেন, “আমার অসন্তোষ ও ক্রোধ এই জায়গার উপরে, মানুষ ও পশুর উপরে, মাঠের গাছপালা ও ভূমির ফলের উপরে ঢালা হবে, আর সেই ক্রোধ জ্বলতেই থাকবে, নিভে যাবে না।”
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
সেইজন্য আল্লাহ্‌ মালিক বলছেন, “আমার রাগ ও গজব এই জায়গার উপরে, মানুষ ও পশুর উপরে, মাঠের গাছপালা ও ভূমির ফলের উপরে ঢালা হবে, আর সেই রাগ জ্বলতেই থাকবে, নিভে যাবে না।”
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
তাই, আমি সর্বাধিপতি প্রভু, এই মন্দিরের উপর বর্ষণ করব আমার ভয়াবহ ক্রোধ। মানুষ ও পশু নির্বিশেষে সবার উপরে বর্ষিত হবে এই ক্রোধ, এমন কি বৃক্ষরাজি ও শস্যলতাদিও এর থেকে বাদ যাবে না। আমার ক্রোধ হবে এমন আগুনের মত, যা কেউ নিভাতে পারবে না।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
তাই প্রভু বললেন, “আমি আমার রোধ এই জায়গার বিরুদ্ধে দেখাবো| এখানকার প্রত্যেক মানুষ এবং পশুকে শাস্তি দেব| শাস্তি দেব গাছ এবং ক্ষেতের শস্যকে| আমার রোধ হবে তপ্ত আগুনের মতো, যা নেভাবার ক্ষমতা কারো নেই|”
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
সেইজন্য প্রভু সদাপ্রভু বলেন, দেখ, আমার রাগ ও রোষ এই জায়গার উপরে, মানুষ ও পশুর উপরে, মাঠের গাছপালা ও ভূমির ফলের উপরে ঢালা হবে। তা জ্বলবে আর নিভবে না।