Jeremiah 7:21 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
বাহিনীগণের মাবুদ, ইসরাইলের আল্লাহ্, এই কথা বলেন; তোমরা নিজেদের অন্যান্য কোরবানীর সঙ্গে পোড়ানো-কোরবানী যোগ কর, গোশ্ত খেয়ে ফেল।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
“ ‘ইস্রায়েলের ঈশ্বর, বাহিনীগণের সদাপ্রভু এই কথা বলেন: তোমরা যাও, তোমাদের অন্যান্য বলিদানের সঙ্গে তোমাদের হোমবলিও মিশিয়ে দাও ও সেই মাংস তোমরাই খেয়ে ফেলো!
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
বাহিনীগণের সদাপ্রভু, ইস্রায়েলের ঈশ্বর, এই কথা কহেন; তোমরা আপনাদের অন্যান্য বলির সহিত হোমবলি যোগ কর, মাংস খাই। ফেল।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
বাহিনীগণের সদাপ্রভু, ইস্রায়েলের ঈশ্বর, এই কথা কহেন; তোমরা আপনাদের অন্যান্য বলির সহিত হোমবলি যোগ কর, মাংস খাইয়া ফেল।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
ইস্রায়েলের ঈশ্বর সর্বক্ষমতার অধিকারী সদাপ্রভু বলছেন, “তোমাদের অন্যান্য উৎসর্গের সংগে তোমরা পোড়ানো-উৎসর্গের অনুষ্ঠান করে তার মাংসও খেয়ে ফেল না কেন?
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
ইসরাইলের মাবুদ আল্লাহ্ রাব্বুল আলামীন বলছেন, “তোমাদের অন্যান্য কোরবানীর সংগে তোমরা পোড়ানো-কোরবানী দিয়ে তার গোশ্তও খেয়ে ফেল না কেন?
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
হে আমার প্রজাবৃন্দ, এমন কিছু বলিদান আছে, যা তোমরা হোমের বেদীতে সম্পূর্ণভাবে জ্বালিয়ে দাও। আবার কিছু বলিদান আছে, যা তোমাদের খাওয়ার অনুমতি দেওয়া হয়েছে। কিন্তু আমি প্রভু পরমেশ্বর, তোমাদের যা বলি তাই কর। তোমরা সবটাই খেতে পার।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
ইস্রায়েলের ঈশ্বর, প্রভু সর্বশক্তিমান বললেন: “যাও তোমরা যতখুশী চাও হোমবলি উৎসর্গ কর| যত খুশী ঐ উৎসর্গগুলোর মাংস খাও|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
ইস্রায়েলের ঈশ্বর বাহিনীগনের সদাপ্রভু বলেন, তোমরা নিজেদের অন্যান্য বলির সঙ্গে হোমবলি ও তাদের মাংস যোগ কর।