Jeremiah 7:22 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
বস্তুত যেদিন আমি তোমাদের পূর্বপুরুষদেরকে মিসর দেশ থেকে বের করে এনেছিলাম, সেই সময়ে পোড়ানো-কোরবানীর কিংবা কোরবানীর বিষয় তাদেরকে বলেছিলাম, কিংবা হুকুম দিয়েছিলাম, এমন নয়;
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
কারণ তোমাদের পিতৃপুরুষদের আমি যখন মিশর থেকে মুক্ত করে এনেছিলাম ও তাদের সঙ্গে কথা বলেছিলাম, আমি তাদের কেবলমাত্র হোমবলি ও অন্যান্য বলিদান উৎসর্গের আদেশ দিইনি,
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
বস্তুতঃ যে দিন আমি তোমাদের পিতৃপুরুষদিগকে মিসর দেশ হইতে বাহির করিয়া আনিয়াছিলাম, তৎকালে হোমের কিম্বা বলিদানের বিষয় তাহাদিগকে বলিয়াছিলাম, কিম্বা আজ্ঞা দিয়াছিলাম, এমন নয়;
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
বস্তুতঃ যে দিন আমি তোমাদের পিতৃপুরুষদিগকে মিসর দেশ হইতে বাহির করিয়া আনিয়াছিলাম, তৎকালে হোমের কিম্বা বলিদানের বিষয় তাহাদিগকে বলিয়াছিলাম, কিম্বা আজ্ঞা দিয়াছিলাম, এমন নয়;
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
আমি এই কথা বলছি, কারণ যখন আমি মিসর থেকে তোমাদের পূর্বপুরুষদের বের করে এনেছিলাম তখন আমি পোড়ানো ও অন্যান্য উৎসর্গের অনুষ্ঠানের কথা বলি নি কিম্বা আদেশ দিই নি,
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
আমি এই কথা বলছি, কারণ যখন আমি মিসর থেকে তোমাদের পূর্বপুরুষদের বের করে এনেছিলাম তখন আমি পোড়ানো ও অন্যান্য কোরবানীর কথা বলি নি কিংবা হুকুম দিই নি,
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
তোমাদের পূর্বপুরুষদের মিশর দেশ থেকে আনার সময় হোমবলি বা অন্য কোন বলিদান সম্পর্কে আমি তাদের কোনরকম আদেশ দিই নি।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
আমিই মিশর থেকে তোমাদের পূর্বপুরুষদের নিয়ে এসেছিলাম| আমি তাদের সঙ্গে কথা বলেছিলাম| কিন্তু তাদের হোমবলি বা উৎসর্গের আদেশ দিইনি|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
কারণ যখন আমি তোমাদের পূর্বপুরুষদের মিশর থেকে বের করে এনেছিলাম, আমি তাদের থেকে কিছু চাইনি; আমি হোমবলি ও বলিদানের সম্মন্ধে কোন আদেশ দিইনি।