Jeremiah 7:23 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
বরং তাদেরকে এই হুকুম দিয়েছিলাম, তোমরা আমার কথা মান্য কর, তাতে আমি তোমাদের আল্লাহ্‌ হব ও তোমরা আমার লোক হবে; আর আমি তোমাদেরকে যে পথে চলবার হুকুম দিই, সেই পথেই চলো, যেন তোমাদের মঙ্গল হয়।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
কিন্তু আমি তাদের এই আদেশও দিয়েছিলাম, আমার কথা মেনে চলো, তাহলে আমি তোমাদের ঈশ্বর হব ও তোমরা আমার প্রজা হবে। আমি তোমাদের যে সমস্ত আদেশ দিই, তোমরা সেই অনুযায়ী জীবনযাপন কোরো, যেন এতে তোমাদের মঙ্গল হয়।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
বরং তাহাদিগকে এই আজ্ঞা দিয়াছিলাম, তোমরা আমার রবে কর্ণপাত কর, তাহাতে আমি তোমাদের ঈশ্বর হইব, ও তোমরা আমার প্রজা হইবে; আর আমি তোমাদিগকে যে পথে চলিবার আজ্ঞা দিই, সেই পথেই চলিও, যেন তোমাদের মঙ্গল হয়।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
বরং তাহাদিগকে এই আজ্ঞা দিয়াছিলাম, তোমরা আমার রবে কর্ণপাত কর, তাহাতে আমি তোমাদের ঈশ্বর হইব, ও তোমরা আমার প্রজা হইবে; আর আমি তোমাদিগকে যে পথে চলিবার আজ্ঞা দিই, সেই পথেই চলিও, যেন তোমাদের মঙ্গল হয়।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
কিন্তু আমি তাদের এই আদেশ দিয়েছিলাম, ‘তোমরা আমার কথামত চল, তাতে আমি তোমাদের ঈশ্বর হব আর তোমরা আমার লোক হবে। আমি যে সব পথে চলবার আদেশ দিয়েছি সেই সব পথে চল যাতে তোমাদের মংগল হয়।’
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
কিন্তু আমি তাদের এই হুকুম দিয়েছিলাম, ‘তোমরা আমার কথামত চল, তাতে আমি তোমাদের আল্লাহ্‌ হব আর তোমরা আমার বান্দা হবে। আমি যে সব পথে চলবার হুকুম দিয়েছি সেই সব পথে চল যাতে তোমাদের উপকার হয়।’
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
তাদের আদেশ দিয়েছিলাম শুধু আমার বাধ্য হয়ে থাকতে, যাতে আমি তাদের ঈশ্বর হতে পারি এবং তারা আমার প্রজা হতে পারে। আমি তাদের বলেছিলাম আমার অনুশাসন অনুযাযী জীবন-যাপন করতে, যাতে মঙ্গল সাধিত হয় তাদের জীবনে।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
আমি শুধু তাদের এই আদেশ দিয়েছিলাম যে, ‘আমাকে মান্য করো এবং আমিই তোমাদের ঈশ্বর হব এবং তোমরা হবে আমার লোক| আমার আদেশ পালন করো এবং তোমাদের ভালো হবে|’
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
আমি শুধুমাত্র তাদের এই আদেশ দিয়েছিলাম, তোমরা আমার কথা শোনো এবং আমি তোমাদের ঈশ্বর হবো আর তোমরা আমার প্রজা হবে। তাই আমি যে সব পথে চলবার আদেশ দিচ্ছি, তোমাদের মঙ্গলের জন্য সেই সব পথে চল।