Jeremiah 7:24 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
কিন্তু তারা শুনলো না, কানও দিল না, বরং নিজেদের মন্ত্রণায়, নিজেদের হৃদয়ের কঠিনতায় আচরণ করলো, তারা অগ্রসর না হয়ে পিছে হটে গেল।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
কিন্তু তারা শোনেনি ও আমার কথায় মনোযোগ করেনি; বরং তারা নিজেদের মন্দ হৃদয়ের একগুঁয়ে প্রবৃত্তির অনুসারী হয়েছে। তারা পিছিয়ে গিয়েছে, এগিয়ে যায়নি।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
কিন্তু তাহারা শুনিল না, কর্ণপাতও করিল না, বরং আপনাদের মন্ত্রণায়, আপনাদের হৃদয়ের কঠিনতায় আচরণ করিল, তাহারা অগ্রসর না হইয়া পিছে হটিয়া গেল।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
কিন্তু তাহারা শুনিল না, কর্ণপাতও করিল না, বরং আপনাদের মন্ত্রণায়, আপনাদের হৃদয়ের কঠিনতায় আচরণ করিল, তাহারা অগ্রসর না হইয়া পিছে হটিয়া গেল।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
কিন্তু তা তারা শোনে নি এবং তাতে মনোযোগও দেয় নি; তার বদলে তারা তাদের ইচ্ছামত, তাদের মন্দ অন্তরের একগুঁয়েমিতে চলেছে। তারা পিছু হটেছে, এগিয়ে যায় নি।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
কিন্তু তা তারা শোনে নি এবং তাতে মনোযোগও দেয় নি; তার বদলে তারা তাদের ইচ্ছামত, তাদের খারাপ দিলের একগুঁয়েমিতে চলেছে। তারা পিছু হটেছে, এগিয়ে যায় নি।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
কিন্তু তারা আমার আদেশ পালন তো করলই না, সেদিকে ভ্রূক্ষেপও করল না তারা। তার বদলে পালন করল তাদের কলুষিত ও জেদী মনের নির্দেশ। ভালোর চেয়ে আরও মন্দ হল।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
“কিন্তু তোমাদের পূর্বপুরুষরা আমার কথা শোনেনি| তারা আমার প্রতি একেবারেই মনোযোগ দেয়নি| তারা ছিল একঁগুযে, জেদী| সুতরাং তারা যা খুশী তাই করেছিল| তারা কখনই ভাল হয়নি| তারা আরও শয়তান হয়ে সামনের দিকে না হেঁটে পিছনের দিকে হেঁটেছিল|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
কিন্তু তারা শোনেনি বা কান দেয়নি। তারা তাদের নিজেদের মন্দ অন্তরের একগুঁয়েমি পরিকল্পনায় চলেছে। তারা এগিয়ে না গিয়ে পিছনে ফিরে গিয়েছে।