Jeremiah 7:25 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
যেদিন তোমাদের পূর্বপুরুষেরা মিসর দেশ থেকে বের হয়ে এসেছিল, সেদিন থেকে আজ পর্যন্ত আমি প্রতিদিন খুব ভোরে উঠে আমার সমস্ত গোলামকে, অর্থাৎ নবীদেরকে, তোমাদের কাছে প্রেরণ করে আসছি।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
তোমাদের পিতৃপুরুষেরা যখন থেকে মিশর ত্যাগ করেছিল, সেই সময় থেকে এখন পর্যন্ত, দিনের পর দিন, আমি বারবার আমার সেবক-ভাববাদীদের তোমাদের কাছে প্রেরণ করেছি।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
যে দিন তোমাদের পিতৃপুরুষেরা মিসর দেশ হইতে বাহির হইয়া আসিয়াছিল, সেই দিন হইতে অদ্য পর্য্যন্ত আমি প্রতিদিন প্রত্যূষে উঠিয়া আপনার সমস্ত দাসকে, অর্থাৎ ভাববাদিগণকে, তোমাদের নিকটে প্রেরণ করিয়া আসিতেছি।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
যে দিন তোমাদের পিতৃপুরুষেরা মিসর দেশ হইতে বাহির হইয়া আসিয়াছিল, সেই দিন হইতে অদ্য পর্যন্ত আমি প্রতিদিন প্রত্যুষে উঠিয়া আপনার সমস্ত দাসকে, অর্থাৎ ভাববাদিগণকে, তোমাদের নিকটে প্রেরণ করিয়া আসিতেছি।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
তোমাদের পূর্বপুরুষেরা যখন মিসর ছেড়ে এসেছে তখন থেকে আজ পর্যন্ত দিনের পর দিন আমি তোমাদের কাছে আমার সমস্ত দাসদের, অর্থাৎ নবীদের পাঠিয়ে আসছি।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
তোমাদের পূর্বপুরুষেরা যখন মিসর ছেড়ে এসেছে তখন থেকে আজ পর্যন্ত দিনের পর দিন আমি তোমাদের কাছে আমার সমস্ত গোলামদের, অর্থাৎ নবীদের পাঠিয়ে আসছি।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
মিশর দেশ থেকে বেরিয়ে আসার দিন থেকে আজ পর্যন্ত আমি তোমাদের কাছে আমার দাস নবীদের বার বার পাঠিয়েছি।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
তোমাদের পূর্বপুরুষরা মিশর ছেড়ে যাবার দিন থেকে এখন পর্যন্ত আমি তোমাদের কাছে ভৃত্যদের পাঠিয়েছিলাম| আমার ভৃত্যরা হল ভাববাদী| আমি তাদের বার বার তোমাদের কাছে পাঠিয়েছি|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
তোমাদের পূর্বপুরুষেরা যখন মিশর দেশ থেকে বের হয়ে এসেছিল, সেই দিন থেকে আজ পর্যন্ত, আমি প্রতিদিন তোমাদের কাছে আমার সমস্ত দাসদের, ভাববাদীদের পাঠিয়ে আসছি।