Jeremiah 7:27 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
আর তুমি তাদেরকে এসব কথা বলবে, কিন্তু তারা তোমার কথা শুনবে না; তুমি তাদেরকে ডাকবে, কিন্তু তারা তোমাকে জবাব দেবে না।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
“তুমি যখন গিয়ে তাদের এসব কথা বলবে, তারা তোমার কথা শুনবে না। তুমি যখন তাদের ডাকবে, তারা কোনো সাড়া দেবে না।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
আর তুমি তাহাদিগকে এই সকল কথা বলিবে, কিন্তু তাহারা তোমার বাক্য শুনিবে না; তুমি তাহাদিগকে ডাকিবে, কিন্তু তাহারা তোমাকে উত্তর দিবে না।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
আর তুমি তাহাদিগকে এই সকল কথা বলিবে, কিন্তু তাহারা তোমার বাক্য শুনিবে না; তুমি তাহাদিগকে ডাকিবে, কিন্তু তাহারা তোমাকে উত্তর দিবে না।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
“তুমি যখন এই সব কথা তাদের বলবে তারা তোমার কথা শুনবে না; তুমি যখন তাদের ডাকবে তারা উত্তর দেবে না।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
“তুমি যখন এই সব কথা তাদের বলবে তারা তোমার কথা শুনবে না; তুমি যখন তাদের ডাকবে তারা জবাব দেবে না।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
কাজেই যিরমিয়, তুমি আমার প্রজাদের কাছে এই সব কথা বলবে, কিন্তু তারা তোমার কথা শুনবে না। তুমি তাদের ডাকবে, কিন্তু তারা সাড়া দেবে না তোমার ডাকে।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
“যিরমিয়, তুমি যিহূদার লোকদের এই কথাগুলি বলবে| কিন্তু তারা তোমার কথা শুনবে না| তুমি তাদের ডাকলে তারা উত্তর দেবে না|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
তাই তুমি যখন এই সব কথা তাদেরকে বলবে, কিন্তু তারা তোমার কথা শুনবে না। তাদের কাছে এইসব জিনিস প্রচার করবে, কিন্তু তারা উত্তর দেবে না।