Jeremiah 7:28 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
তখন তুমি তাদেরকে বলবে, এই সেই জাতি, যে তার আল্লাহ্ মাবুদের কথা মান্য করে নি, শাসন গ্রহণ করে নি; সত্য বিনষ্ট হয়েছে ও এদের মুখ থেকে তা উচ্ছিন্ন হয়েছে।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
সেই কারণে তুমি তাদের বোলো, ‘এই হল সেই জাতি, যে তাদের ঈশ্বর সদাপ্রভুর কথা শোনেনি বা সংশোধনের জন্য সাড়া দেয়নি। সত্যের বিনাশ হয়েছে; তা তাদের ওষ্ঠাধর থেকে বিলুপ্ত হয়েছে।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
তখন তুমি তাহাদিগকে বলিবে, এ সেই জাতি, যে আপন ঈশ্বর সদাপ্রভুর রবে কর্ণপাত করে নাই, শাসন গ্রহণ করে নাই; সত্য বিনষ্ট ও ইহাদের মুখ হইতে উচ্ছিন্ন হইয়াছে।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
তখন তুমি তাহাদিগকে বলিবে, এই সেই জাতি, যে আপন ঈশ্বর সদাপ্রভুর রবে কর্ণপাত করে নাই, শাসন গ্রহণ করে নাই; সত্য বিনষ্ট ও ইহাদের মুখ হইতে উচ্ছিন্ন হইয়াছে।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
কাজেই তুমি তাদের বলবে, ‘তোমরা সেই জাতি, যে তার ঈশ্বর সদাপ্রভুর ইচ্ছামত চলে নি কিম্বা তাঁর সংশোধনে সাড়া দেয় নি। সত্য ধ্বংস হয়ে গেছে; কেউ সেই বিষয় মুখেও আনে না।’ ”
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
কাজেই তুমি তাদের বলবে, ‘তোমরা সেই জাতি, যে তার মাবুদ আল্লাহ্র ইচ্ছামত চলে নি কিংবা তাঁর সংশোধনে সাড়া দেয় নি। সত্য ধ্বংস হয়ে গেছে; কেউ সেই বিষয় মুখেও আনে না।’ ”
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
তুমি তাদের বলবে, ‘তোমরাই হলে সেই জাতি, যারা তাদের প্রভু ঈশ্বরের ইচ্ছা পালন করে না বা সমুচিত শাস্তি পেয়েও তা থেকে শিক্ষা গ্রহণ করে না। সত্যের মৃত্যু ঘটেছে, কেউ আর বলে না তার কথা।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
সুতরাং তোমাকে বলতেই হবে: এই দেশ প্রভু ঈশ্বরের আদেশ মেনে চলেনি| এই জাতির লোকরা ঈশ্বরের শিক্ষামালা শোনেনি| সত্যিকারের শিক্ষা কাকে বলে এরা জানে না|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
তাদের বল, এটাই সেই জাতি, যে তার ঈশ্বর সদাপ্রভুর কথা শোনে না এবং শাসন মানে না। সত্য ধ্বংস হয়েছে এবং তাদের মুখ থেকে উচ্ছেদ হয়েছে।