Jeremiah 7:29 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
হে জেরুশালেম, তুমি তোমার চুল কেটে দূরে ফেলে দাও, গাছপালাহীন পাহাড়গুলোর উপরে উঠে মাতম কর, কেননা মাবুদ তাঁর ক্রোধের পাত্র এই বংশকে অগ্রাহ্য করেছেন, পরিত্যাগ করেছেন।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
“ ‘তোমার চুল কেটে ফেলে দাও; গাছপালাহীন পাহাড়ে গিয়ে বিলাপ করো, কারণ সদাপ্রভুর ক্রোধের অধীনে থাকা এই প্রজন্মকে তিনি অগ্রাহ্য ও পরিত্যাগ করেছেন।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
[হে যিরূশালেম], তুমি আপনার চুল কাটিয়া দূরে ফেলিয়া দেও, বৃক্ষশূন্য গিরি সকলের উপরে উঠিয়া বিলাপ কর, কেননা সদাপ্রভু আপন ক্রোধের পাত্র বংশকে অগ্রাহ্য করিয়াছেন, পরিত্যাগ করিয়াছেন।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
[হে যিরূশালেম,] তুমি আপনার চুল কাটিয়া দূরে ফেলিয়া দেও, বৃক্ষশূন্য গিরি সকলের উপরে উঠিয়া বিলাপ কর, কেননা সদাপ্রভু আপন ক্রোধের পাত্র বংশকে অগ্রাহ্য করিয়াছেন, পরিত্যাগ করিয়াছেন।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
হে যিরূশালেম, তোমার চুল কেটে তুমি দূরে ফেলে দাও; গাছপালাহীন পাহাড়ে পাহাড়ে বিলাপ কর, কারণ সদাপ্রভু তাঁর ক্রোধের নীচে থাকা এই লোকদের তিনি অগ্রাহ্য ও ত্যাগ করেছেন।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
হে জেরুজালেম, তোমার চুল কেটে তুমি দূরে ফেলে দাও; গাছপালাহীন পাহাড়ে পাহাড়ে বিলাপ কর, কারণ মাবুদ তাঁর গজবের নীচে থাকা এই লোকদের তিনি অগ্রাহ্য ও ত্যাগ করেছেন।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
হে জেরুশালেমের অধিবাসী, শোক কর, কেটে ফেলে দাও তোমাদের মাথার চুল, পর্বতশিখরে অন্ত্যেষ্টিক্রিয়ার গান গাও, কারণ আমি, প্রভু পরমেশ্বর ক্রুদ্ধ হয়েছি, প্রত্যাখ্যান করেছি আমার প্রজাদের।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
“যিরমিয়, তুমি তোমার চুল কেটে ফেল এবং তা ছুঁড়ে ফেলে দাও| তারপর অনাবৃত পাহাড়ের চূড়ায় ওঠ এবং আর্ত্তনাদ করে কাঁদো| কারণ, প্রভু এই প্রজন্মের লোকদের প্রত্যাখ্যান করেছেন এবং এদের দিক থেকে মুখ ফিরিয়ে নিয়েছেন| প্রচণ্ড রুদ্ধ হয়ে তিনি তাদের শাস্তি দেবেন|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
তোমার চুল কাটো, নিজেকে কামাও এবং তোমার চুল ফেলে দাও। খোলা জায়গায় বিলাপ গান কর। কারণ সদাপ্রভু তাঁর রাগে এই প্রজন্মকে তিনি অগ্রাহ্য ও ত্যাগ করেছেন।