Jeremiah 7:30 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
কারণ আমার দৃষ্টিতে যা মন্দ, এহুদার সন্তানেরা তা-ই করেছে, মাবুদ এই কথা বলেন; এই যে গৃহের উপরে আমার নাম কীর্তিত হয়েছে, এটি নাপাক করবার জন্য তারা এর মধ্যে নিজেদের ঘৃণিত বস্তুগুলো রেখেছে।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
“ ‘সদাপ্রভু বলেন, যিহূদার লোকেরা আমার চোখের সামনে পাপ করেছে। তারা আমার নামে আখ্যাত মন্দিরের মধ্যে তাদের ঘৃণ্য সব প্রতিমা স্থাপন করে তা কলুষিত করেছে।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
কারণ আমার দৃষ্টিতে যাহা মন্দ, যিহূদার সন্তানগণ তাহাই করিয়াছে, ইহা সদাপ্রভু কহেন; এই যে গৃহের উপরে আমার নাম কীর্ত্তিত হইয়াছে, ইহা অশুচি করণার্থে তাহারা ইহার মধ্যে আপনাদের ঘৃণিত বস্তু সকল রাখিয়াছে।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
কারণ আমার দৃষ্টিতে যাহা মন্দ, যিহূদার সন্তানগণ তাহাই করিয়াছে, ইহা সদাপ্রভু কহেন; এই যে গৃহের উপরে আমার নাম কীর্তিত হইয়াছে, ইহা অশুচি করণার্থে তাহারা ইহার মধ্যে আপনাদের ঘৃণিত বস্তু সকল রাখিয়াছে।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
সদাপ্রভু বলছেন, “আমার চোখে যিহূদার লোকেরা মন্দ কাজ করেছে। আমার ঘরে তারা তাদের জঘন্য প্রতিমাগুলো স্থাপন করে তা অশুচি করেছে।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
মাবুদ বলছেন, “আমার চোখে এহুদার লোকেরা খারাপ কাজ করেছে। আমার ঘরে তারা তাদের জঘন্য মূর্তিগুলো স্থাপন করে তা নাপাক করেছে।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
যিহুদীয়ার মানুষ একটি ঘৃণ্য কাজ করেছে। যা আমি ঘৃণা করি, সেই অলীক প্রতিমাকে আমার মন্দিরে প্রতিষ্ঠিত করে মন্দির অপবিত্র করেছে।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
তুমি এগুলো করো কারণ আমি দেখেছি যে যিহূদার লোকরা শয়তানি কাজ করে চলেছে|” এই হল প্রভুর বার্তা| “তারা তাদের মূর্ত্তি প্রতিষ্ঠা করেছে| এবং আমি সেই সব মূর্ত্তিদের ঘৃণা করি| তারা আমার নামাঙ্কিত মন্দিরে এই মূর্ত্তিগুলি প্রতিষ্ঠা করেছে| তারা আমার গৃহ অপবিত্র করেছে|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
কারণ এই কথা সদাপ্রভু ঘোষণা করেন, আমার চোখে যিহূদার লোকেরা মন্দ কাজ করেছে। যেখানে আমার নাম উচ্চারণ করা হয় সেই গৃহে তারা তাদের জঘন্য বিষয়গুলি স্থাপন করে অশুচি করেছে।