Jeremiah 7:31 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
আর তারা নিজ নিজ পুত্রকন্যাদেরকে আগুনে পোড়াবার জন্য হিন্নোম-সন্তানের উপত্যকায় তোফতের উচ্চস্থলীগুলো প্রস্তুত করেছে; তা আমি হুকুম করি নি, আমার মনেও তা উদয় হয় নি।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
তারা বিন-হিন্নোমে আবর্জনা ফেলার স্থান তোফতে মূর্তিপূজার পীঠস্থান নির্মাণ করেছে, যেন নিজেদের পুত্রকন্যাদের সেখানে অগ্নিদগ্ধ করে—যা আমি তাদের আদেশ দিইনি বা আমার মনেও আসেনি।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
আর তাহারা আপন আপন পুত্রকন্যাগণকে আগুনে পোড়াইবার জন্য হিন্নোম-সন্তানের উপত্যকায় তোফতের উচ্চস্থলী সকল প্রস্তুত করিয়াছে; ইহা আমি আজ্ঞা করি নাই, আমার মনেও ইহা উদয় হয় নাই।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
আর তাহারা আপন আপন পুত্রকন্যাগণকে আগুনে পোড়াইবার জন্য হিন্নোম-সন্তানের উপত্যকায় তোফতের উচ্চস্থলী সকল প্রস্তুত করিয়াছে; ইহা আমি আজ্ঞা করি নাই, আমার মনেও ইহা উদয় হয় নাই।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
তারা তাদের ছেলেমেয়েদের আগুনে পোড়াবার জন্য বিন-হিন্নোম উপত্যকায় তোফৎ নামে পূজার উঁচু স্থান তৈরী করেছে। কিন্তু এই আদেশ আমি দিই নি, আমার মনেও তা ঢোকে নি।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
তারা তাদের ছেলেমেয়েদের আগুনে পোড়াবার জন্য বিন্তহিন্নোম উপত্যকায় তোফৎ নামে পূজার উঁচু স্থান তৈরী করেছে। কিন্তু এই হুকুম আমি দিই নি, আমার মনেও তা ঢোকে নি।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
হিন্নোম উপত্যকায় তারা তোফৎ নামে একটি বেদী তৈরি করেছে। সেখানে তারা তাদের ছেলেমেয়েদের বলিদান করে হোম করবে। এ কাজ করতে আমি তাদের আদেশ দিইনি—এ কথা আমার মনেও আসেনি।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
তারা বেনহিন্নোম উপত্যকায় তোফত নামক সুউচ্চ স্থান নির্মাণ করেছে| এই সব জায়গার লোকেরা তাদের নিজেদের ছেলেমেয়েদের হত্যা করেছে| তারা তাদের হোমবলি হিসেবে উৎসর্গ করেছে| কিন্তু আমি তাদের এই দুষ্ট কাজ করতে আদেশ দিইনি| আমি এমন একটা জিনিষের কথা কখনও ভাবিইনি|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
তারপরে তারা বিন-হিন্নোম উপত্যকায় তোফৎ নামক উঁচু জায়গা তৈরী করেছে। তারা তাদের ছেলে মেয়েদের আগুনে পোড়াবার জন্য এটা করেছিল। যার আদেশ আমি দিইনি। আমার মনে যা কখনও উদয় হয়নি।