Jeremiah 7:33 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
আর এই জাতির লাশ আসমানের পাখিদের ও ভূমির পশুগুলোর খাবার হবে, কেউ তাদেরকে তাড়িয়ে দেবে না।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
তখন এই লোকেদের মৃতদেহ আকাশের পাখিদের এবং বুনো পশুদের আহার হবে, সেগুলিকে তাড়িয়ে দেওয়া জন্য কেউ আর থাকবে না।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
আর এই জাতির শব আকাশের পক্ষীসমূহের ও ভূমির পশুগণের ভক্ষ্য হইবে, কেহ তাহাদিগকে খেদাইয়া দিবে না।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
আর এই জাতির শব আকাশের পক্ষীসমূহের ও ভূমির পশুগণের ভক্ষ্য হইবে, কেহ তাহাদিগকে তাড়াইয়া দিবে না।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
তারপর এই লোকদের মৃতদেহ আকাশের পাখী ও পৃথিবীর পশুদের খাবার হবে আর সেগুলোকে তাড়িয়ে দেবার জন্য কেউ থাকবে না।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
তারপর এই লোকদের লাশ আকাশের পাখী ও দুনিয়ার পশুদের খাবার হবে আর সেগুলোকে তাড়িয়ে দেবার জন্য কেউ থাকবে না।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
মৃতদেহগুলি হবে পাখি ও বন্যপশুদের আহার, তাদের তাড়াবার জন্য কেউ থাকবে না।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
মৃতদেহগুলি খোলা আকাশের নীচে পড়ে থাকবে| আর সেই মৃতদেহগুলি ছিঁড়ে খাবে আকাশের শকুন ও বনের পশুরা| ঐ শকুন ও পশুদের তাড়া করার মতো কেউ বেঁচে থাকবে না|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
আর ওই লোকেদের মৃতদেহ আকাশের পাখী ও পৃথিবীর পশুদের খাবার হবে এবং সেগুলিকে তাড়িয়ে দেবার জন্য কেউ থাকবে না।