Jeremiah 7:34 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
তখন আমি এহুদার সকল নগরে ও জেরুশালেমের সকল পথে আমোদের আওয়াজ ও আনন্দের আওয়াজ, বর ও কন্যার কণ্ঠস্বর নিবৃত্ত করবো; কেননা দেশ ধ্বংসস্থান হয়ে পড়বে।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
আমি যিহূদার সমস্ত গ্রাম ও জেরুশালেমের পথগুলি থেকে আনন্দ ও আমোদের শব্দ, বর ও কনের আনন্দরবের পরিসমাপ্তি ঘটাব, কারণ সেই দেশ জনমানবহীন স্থানে পরিণত হবে।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
তখন আমি যিহূদার সকল নগরে ও যিরূশালেমের সকল পথে আমোদের রব ও আনন্দের রব, বরের রব ও কন্যার রব নিবৃত্ত করিব; কেননা দেশ ধ্বংসস্থান হইয়া পড়িবে।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
তখন আমি যিহূদার সকল নগরে ও যিরূশালেমের সকল পথে আমোদের রব ও আনন্দের রব, বরের রব ও কন্যার রব নিবৃত্ত করিব; কেননা দেশ ধ্বংসস্থান হইয়া পড়িবে।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
আমি যিহূদার শহরগুলোতে ও যিহূদার সমস্ত পথে আনন্দ ও আমোদের শব্দ আর বর ও কনের গলার আওয়াজ বন্ধ করে দেব, কারণ দেশটা ধ্বংসস্থান হয়ে যাবে।”
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
আমি এহুদার শহরগুলোতে ও এহুদার সমস্ত পথে আনন্দ ও আমোদের শব্দ আর বর ও কনের গলার আওয়াজ বন্ধ করে দেব, কারণ দেশটা ধ্বংসস্থান হয়ে যাবে।”
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
দেশটি মরুভূমি হয়ে যাবে। যিহুদীয়ার শহরে-নগরে এবং জেরুশালেমের পথে পথে আনন্দ-উল্লাসের পরিসমাপ্তি ঘটাব আমি। বিবাহ-উৎসবের আনন্দমুখর ধ্বনি আর শোনা যাবে না সেখানে।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
আমি জেরুশালেমের রাস্তা থেকে এবং যিহূদার শহরগুলি থেকে সমস্ত সুখ এবং আনন্দ কেড়ে নেব| ঐ জায়গাগুলিতে আর কখনও বর ও কনের গলা শোনা যাবে না| দেশটি মরুভূমিতে পরিণত হবে|”
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
আমি যিহূদার শহরগুলিতে ও যিরূশালেমের পথে উল্লাস ও জয়ধ্বনির শব্দ, বর ও কনের শব্দ শেষ করে দেব, কারণ দেশটি ধ্বংসস্থান হয়ে যাবে।