Jeremiah 7:6 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
যদি বিদেশী, এতিম ও বিধবাদের প্রতি জুলুম না কর, এই স্থানে নির্দোষের রক্তপাত না কর এবং নিজেদের অমঙ্গলের জন্য অন্য দেবতাদের পিছনে না যাও,
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
যদি তোমরা বিদেশি, পিতৃহীন ও বিধবাদের প্রতি অত্যাচার না করো এবং এই স্থানে নির্দোষ মানুষদের রক্তপাত না করো, আর তোমরা যদি নিজেদেরই ক্ষতির জন্য অন্যান্য দেবদেবীর অনুসারী না হও,
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
যদি বিদেশী, পিতৃহীন ও বিধবাদের প্রতি উপদ্রব না কর, এই স্থানে নির্দ্দোষের রক্তপাত না কর, এবং আপনাদের অমঙ্গলের নিমিত্ত অন্য দেবগণের পশ্চাদগামী না হও,
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
যদি বিদেশী, পিতৃহীন ও বিধবাদের প্রতি উপদ্রব না কর, এই স্থানে নির্দোষের রক্তপাত না কর, এবং আপনাদের অমঙ্গলের নিমিত্ত অন্য দেবগণের পশ্চাদ্‌গামী না হও,
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
যদি বিদেশী, অনাথ কিম্বা বিধবাদের অত্যাচার না কর এবং এই দেশে নির্দোষের রক্তপাত না কর আর দেব-দেবতাদের পিছনে গিয়ে নিজেদের ক্ষতি না কর,
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
যদি বিদেশী, এতিম কিংবা বিধবাদের জুলুম না কর এবং এই দেশে নির্দোষের রক্তপাত না কর আর দেব-দেবীদের পিছনে গিয়ে নিজেদের ক্ষতি না কর,
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
বিদেশী, পিতৃমাতৃহীন অনাথ এবং বিধবাদের অসহায় অবস্থার সুযোগ নিয়ে তাদের নিপীড়ন করো না। দেশের নিরীহ মানুষদের হত্যা করা বন্ধ কর। অলীক দেবতাদের পূজা বন্ধ কর, অন্যথায় ধ্বংস হয়ে যাবে তোমরা।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
বিদেশী ব্যক্তিদের প্রতিও সৎ‌ থেকো| বিধবা এবং অনাথ শিশুদের উপকার করো| তাদের প্রতি সুবিচার করো| নিরীহ মানুষদের হত্যা করো না| আর অন্য কোন দেবতাদের অনুসরণ কোরো না| কারণ তারা তোমাদের জীবন ধ্বংস করে দেবে|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
যদি তুমি কোনো বিদেশী, অনাথ কিংবা বিধবাদের অত্যাচার না কর, এই জায়গায় নির্দোষের রক্তপাত না কর এবং অন্য দেবতাদের পিছনে গিয়ে নিজেদের ক্ষতি না কর,