Jeremiah 7:9 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
তোমরা কি চুরি, খুন, জেনা, মিথ্যা শপথ এবং বালের উদ্দেশে ধূপ জ্বালাবে এবং যাদেরকে জান নি, এমন অন্য দেবতাদের পেছনে চলবে, আর এখানে এসে,
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
“ ‘তোমরা কি চুরি ও নরহত্যা করবে, ব্যভিচার ও ভ্রান্ত দেবদেবীর নামে শপথ করবে, বায়াল-দেবতার উদ্দেশে ধূপদাহ করবে এবং তোমাদের অপরিচিত দেবতাদের অনুসারী হবে,
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
তোমরা কি চুরি, নরহত্যা, ব্যভিচার, মিথ্যাশপথ এবং বালের উদ্দেশে ধূপদাহ করিবে, এবং যাহাদিগকে জান নাই, এমন অন্য দেবগণের পশ্চাদগমন করিবে,
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
তোমরা কি চুরি, নরহত্যা, ব্যভিচার, মিথ্যাশপথ এবং বালের উদ্দেশে ধূপদাহ করিবে, এবং যাহাদিগকে জান নাই, এমন অন্য দেবগণের পশ্চাদ্‌গমন করিবে, আর এখানে আসিয়া,
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
তোমরা তো চুরি, খুন, ব্যভিচার ও মিথ্যা শপথ কর আর বাল দেবতাদের উদ্দেশে ধূপ জ্বালাও। এছাড়া যে দেব-দেবতাদের তোমরা চেন না তোমরা তাদের পিছনে গিয়ে থাক।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
তোমরা তো চুরি, খুন, জেনা ও মিথ্যা কসম খাও আর বাল দেবতাদের উদ্দেশে ধূপ জ্বালাও। এছাড়া যে দেব-দেবীদের তোমরা চেন না তোমরা তাদের পিছনে গিয়ে থাক।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
তোমরা চুরি, নরহত্যা ও ব্যভিচার কর, শপথ করে মিথ্যা কথা বল। বেল দেবতার কাছে বলি উৎসর্গ কর এবং যাদের তোমরা আগে জানতে না সেইসব দেবতার উপাসনা কর।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
তোমরা কি খুনী অথবা চোর হতে চাও? তোমরা কি ব্যভিচারের পাপ গায়ে মাখতে চাও? তোমরা কি মিথ্যে অভিযোগে অন্যদের ফাঁসাতে চাও? তোমরা কি বালের মূর্ত্তি এবং অন্য দেবতাদের যাদের তোমরা জানো না তাদের পূজা করতে চাও?
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
তোমরা কি চুরি, খুন ও ব্যভিচার কর? তোমার কি মিথ্যা শপথ কর, বাল দেবতাদের উদ্দেশ্যে ধূপ দান কর এবং অন্য দেবতাদের পিছনে যাও যাদের তোমরা জানো না?