Jeremiah 8:1 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
মাবুদ বলেন, সেই সময়ে লোকেরা এহুদার বাদশাহ্দের অস্থি, তার কর্মকর্তাদের অস্থি, ইমামদের অস্থি, নবীদের অস্থি ও জেরুশালেম-নিবাসী লোকদের অস্থি তাদের কবর থেকে বের করবে।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
“ ‘সদাপ্রভু বলেন, সেই সময় যিহূদার রাজা ও রাজকর্মচারীদের হাড়, যাজক ও ভাববাদীদের হাড় এবং জেরুশালেমের লোকদের হাড়, তাদের কবর থেকে অপসারিত করা হবে।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
সদাপ্রভু কহেন, তৎকালে লোকেরা যিহূদার রাজগণের অস্থি, তাহার অধ্যক্ষবর্গের অস্থি, যাজকগণের অস্থি, ভাববাদিগণের অস্থি ও যিরূশালেমনিবাসী লোকদের অস্থি তাহাদের কবর হইতে বাহির করিবে।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
সদাপ্রভু কহেন, তৎকালে লোকেরা যিহূদার রাজগণের অস্থি, তাহার অধ্যক্ষবর্গের অস্থি, যাজকগণের অস্থি, ভাববাদিগণের অস্থি ও যিরূশালেম-নিবাসী লোকদের অস্থি তাহাদের কবর হইতে বাহির করিবে।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
সদাপ্রভু বলছেন, “সেই সময়ে যিহূদার রাজা ও উঁচু পদের কর্মচারীদের হাড়, পুরোহিত ও নবীদের হাড় এবং যিরূশালেমের লোকদের হাড় তাদের কবর থেকে তুলে ফেলা হবে।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
মাবুদ বলছেন, “সেই সময়ে এহুদার বাদশাহ্ ও উঁচু পদের কর্মচারীদের হাড়, ইমাম ও নবীদের হাড় এবং জেরুজালেমের লোকদের হাড় তাদের কবর থেকে তুলে ফেলা হবে।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
সেই সময়ে যিহুদীয়ার রাজাদের ও রাজকর্মচারীদের তথা পুরোহিতবৃন্দের, প্রবক্তা নবীদের এবং জেরুশালেম নিবাসী সকলের অস্থি তাদের কবর খুঁড়ে বার করা হবে।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
এই হল প্রভুর বার্তা: “সেই সময় যিহূদার রাজা এবং গুরুত্বপূর্ণ কর্মচারীদের অস্থিসমূহ, যাজকগণ ও ভাববাদীগণের অস্থিসমূহ এবং জেরুশালেমের লোকদের অস্থিসমূহ তাদের কবরগুলির থেকে বের করে আনা হবে|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
সদাপ্রভু বলেন, সেই দিনের তারা যিহূদার রাজার হাড়, উঁচু পদের কর্মচারীদের হাড়, যাজকের হাড় ও ভাববাদীদের হাড় এবং যিরূশালেমের লোকদের হাড় তাদের কবর থেকে তুলে ফেলবে।