Jeremiah 8:11 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
আর তারা আমার জাতির কন্যার ক্ষত কেবল একটুমাত্র সুস্থ করেছে; যখন শান্তি নেই, তখন বলেছে, শান্তি, শান্তি।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
তারা আমার প্রজাদের ক্ষত এভাবে নিরাময় করে, যেন তা একটুও ক্ষতিকর নয়। যখন কোনো শান্তি নেই, তখন “শান্তি, শান্তি,” বলে তারা আশ্বাস দেয়।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
আর তাহারা আমার জাতির কন্যার ক্ষত কেবল একটুমাত্র সুস্থ করিয়াছে; যখন শান্তি নাই, তখন বলিয়াছে, শান্তি, শান্তি।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
আর তাহারা আমার জাতির কন্যার ক্ষত কেবল একটুমাত্র সুস্থ করিয়াছে; যখন শান্তি নাই, তখন বলিয়াছে, শান্তি, শান্তি।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
তারা আমার লোকদের ঘা এমনভাবে বেঁধে দেয় যেন তা বিশেষ কিছু নয়। তারা বলে ‘শান্তি, শান্তি,’ কিন্তু আসলে শান্তি নেই।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
তারা আমার বান্দাদের আঘাত এমনভাবে বেঁধে দেয় যেন তা বিশেষ কিছু নয়। তারা বলে ‘শান্তি, শান্তি,’ কিন্তু আসলে শান্তি নেই।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
সমাজের দুষ্ট ক্ষতে তারা উপরে উপরে প্রলেপ দেয়, আমার প্রজাদের কষ্টের নিরাময় করে না। তারা বলে, ‘সব ঠিক আচে’, অথচ কিছুই ঠিক থাকে না।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
আমার লোকরা খুব বাজে ভাবে আহত হয়েছে| কিন্তু ভাববাদী ও যাজকরা ক্ষতগুলিতে পট্টি বেঁধে দেবার বদলে ওগুলোকে সামান্য আঁচড় বলে গণ্য করেছে| তারা বলে, “সব কিছু ঠিকঠাক আছে!” আসলে কিছুই ঠিক নেই!
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
আর তারা আমার প্রজার মেয়ের ক্ষত এমনভাবে চিকিৎসা করেছে যেন সেটা একটি সামান্য বিষয় ছিল। তারা বলে শান্তি, শান্তি, কিন্তু সেখানে শান্তি নেই।