Jeremiah 8:15 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
আমরা শান্তির অপেক্ষা করলাম; কিন্তু কিছুই মঙ্গল হল না; সুস্থতার সময়ের অপেক্ষা করলাম, কিন্তু দেখ, উদ্বেগ উপস্থিত।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
আমরা শান্তির আশা করলাম কিন্তু কোনো মঙ্গল হল না, আমরা রোগনিরাময়ের অপেক্ষা করেছিলাম, কিন্তু কেবলমাত্র আতঙ্কের সম্মুখীন হলাম।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
আমরা শান্তির অপেক্ষা করিলাম, কিন্তু কিছুই মঙ্গল হইল না; আরোগ্যকালের অপেক্ষা করিলাম, কিন্তু দেখ, উদ্বেগ উপস্থিত।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
আমরা শান্তির অপেক্ষা করিলাম; কিন্তু কিছুই মঙ্গল হইল না; আরোগ্যকালের অপেক্ষা করিলাম, কিন্তু দেখ, উদ্বেগ উপস্থিত।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
আমরা শান্তির আশা করেছিলাম কিন্তু কোন মংগল হল না; আমরা সুস্থ হবার আশা করেছিলাম কিন্তু ভীষণ ভয় উপস্থিত হল।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
আমরা শান্তির আশা করেছিলাম কিন্তু কোন উপকার হল না; আমরা সুস্থ হবার আশা করেছিলাম কিন্তু ভীষণ ভয় উপস্থিত হল।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
আমরা শান্তি আশা করেছিলাম, চেয়েছিলাম আরোগ্য লাভের সময়। কিন্তু তাতে কোনও ফল হল না, পরিবর্তে এল আতঙ্ক, এল সন্ত্রাস।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
আমরা শান্তি আশা করেছিলাম কিন্তু কিছুই ভালো হল না| আমরা আশা করেছিলাম তিনি আমাদের ক্ষমা করবেন| কিন্তু শুধুই বিপর্যয় আসছে|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
আমরা শান্তির আশা করছি, কিন্তু সেখানে কোন মঙ্গল হবে না। আমরা সুস্থ হবার আশা করছি, কিন্তু দেখ, সেখানে ভয়ঙ্কর কিছু হবে।