Jeremiah 8:16 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
দান নগর থেকে দুশমনের ঘোড়াগুলোর নাসিকাধ্বনি শোনা যাচ্ছে; তার ঘোড়াগুলোর হ্রেষা শব্দে সমস্ত দেশ কাঁপছে; তারা এসেছে, জনপদ ও তার মধ্যেকার সমস্ত দ্রব্য এবং নগর ও সেখানকার নিবাসীবর্গকে গ্রাস করেছে।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
দান অঞ্চল থেকে শত্রুদের অশ্বের নাসারব শোনা যাচ্ছে; তাদের অশ্বগুলির হ্রেষারবে সমস্ত দেশ কম্পিত হচ্ছে। এই দেশ ও এর ভিতরের সবকিছু, এই নগর ও এর মধ্যে বসবাসকারী সবাইকে, তারা গ্রাস করার জন্য এসেছে।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
দান নগর হইতে শত্রুর অশ্বগণের নাসারব শুনা যাইতেছে; তাহার বাজীদের হেষ্রাশব্দে সমস্ত দেশ কাঁপিতেছে; তাহারা আসিয়াছে, জনপদ ও তন্মধ্যস্থ সমস্ত দ্রব্য এবং নগর ও তন্নিবাসিবর্গকে গ্রাস করিয়াছে।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
দান নগর হইতে শত্রুর অশ্বগণের নাসারব শুনা যাইতেছে; তাহার বাজীদের হ্রেষাশব্দে সমস্ত দেশ কাঁপিতেছে; তাহারা আসিয়াছে, জনপদ ও তন্মধ্যস্থ সমস্ত দ্রব্য এবং নগর ও তন্নিবাসিবর্গকে গ্রাস করিয়াছে।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
দান শহর থেকে শত্রুদের ঘোড়ার নাকের শব্দ শোনা যাচ্ছে; তাদের ঘোড়াগুলোর ডাকে গোটা দেশটা কাঁপছে। দেশ ও তার মধ্যেকার সব কিছু এবং শহর ও শহরবাসীদের তারা গ্রাস করতে আসছে।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
দান শহর থেকে শত্রুদের ঘোড়ার নাকের শব্দ শোনা যাচ্ছে; তাদের ঘোড়াগুলোর ডাকে গোটা দেশটা কাঁপছে। দেশ ও তার মধ্যেকার সব কিছু এবং শহর ও শহরবাসীদের তারা গ্রাস করতে আসছে।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
আমাদের শত্রুরা ইতিমধ্যেই দান শহরে এসে পড়েছে, আমরা তাদের অশ্বের হ্রেষাধ্বনি শুনতে পাচ্ছি। শত্রুরা আমাদের দেশ ও সেখানকার সব কিছু ধ্বংস করতে এসেছে, শহর-নগর মানুষজন সব ধ্বংস করে দেবে তারা।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
দান পরিবারগোষ্ঠীর দেশ থেকে শত্রুপক্ষের ঘোড়াদের হ্রেষা ধ্বনি আমরা শুনতে পাচ্ছি| মাটি কেঁপে উঠেছে তাদের পায়ের ক্ষুরের শব্দে| তারা এই দেশের সব কিছু ধ্বংস করতে আসছে| তারা ধ্বংস করতে আসছে এই শহর এবং শহরের লোকেদের|”
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
দান শহর থেকে শত্রুদের ঘোড়ার ডাকের শব্দ শোনা যাচ্ছে; তাদের ঘোড়াগুলির ডাকে সমস্ত পৃথিবী কাঁপছে। কারণ তারা আসবে এবং সেই দেশ, তার মধ্যে থাকা সব কিছু, শহর ও সেখানে বসবাসকারীদের সবাইকে তারা গিলে ফেলবে।