Jeremiah 8:2 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
আর তারা সূর্যের, চন্দ্রের ও সমস্ত আকাশ-বাহিনীর সম্মুখে— তারা যাদেরকে ভক্তি ও সেবা করতো, যাদের অনুগামী হত, যাদেরকে খোঁজ করতো ও যাদের কাছে সেজ্‌দা করতো, তাদের সম্মুখে— সেসব অস্থি ছড়িয়ে দেবে। সেগুলো আর একত্রীকৃত কিংবা কবরে স্থাপিত হবে না; সারের মত ভূমির উপরে থাকবে।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
সেগুলি সূর্য, চাঁদ ও আকাশের সেইসব তারার সাক্ষাতে খোলা পড়ে থাকবে, যাদের তারা ভালোবাসত ও সেবা করত, যাদের অনুসারী হয়ে তারা তাদের সঙ্গে পরামর্শ করত ও উপাসনা করত। সেই হাড়গুলি আর একত্র সংগ্রহ করা হবে না বা কবর দেওয়া হবে না, কিন্তু আবর্জনার মতো মাটিতে পড়ে থাকবে।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
আর তাহারা সূর্য্যের, চন্দ্রের ও সমস্ত আকাশবাহিনীর সম্মুখে —তাহারা যাহাদিগকে ভক্তি ও সেবা করিত, যাহাদের অনুগামী হইত, যাহাদিগকে অন্বেষণ করিত, ও যাহাদের কাছে প্রণিপাত করিত, আহাদের সম্মুখে—সে সকল অস্থি ছড়াইয়া দিবে। সেগুলি আর একত্রীকৃত কিম্বা কবরে স্থাপিত হইবে না; সারের ন্যায় ভূমির উপরে থাকিবে।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
আর তাহারা সূর্যের, চন্দ্রের ও সমস্ত আকাশবাহিনীর সম্মুখে তাহারা যাহাদিগকে ভক্তি ও সেবা করিত, যাহাদের অনুগামী হইত, যাহাদিগকে অন্বেষণ করিত, ও যাহাদের কাছে প্রণিপাত করিত, তাহাদের সম্মুখে সেই সকল অস্থি ছড়াইয়া দিবে। সেইগুলি আর একত্রীকৃত কিম্বা কবরে স্থাপিত হইবে না; সারের ন্যায় ভূমির উপরে থাকিবে।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
সেই হাড়গুলো সূর্য, চাঁদ ও আকাশের সব তারার সামনে পড়ে থাকবে, কারণ তারা আকাশের সেই সবগুলোকে ভালবাসত ও সেবা করত এবং সেগুলোর পিছনে যেত আর তাদের সংগে পরামর্শ করত ও তাদের পূজা করত। সেই হাড়গুলোকে জড়ো করে কবর দেওয়া হবে না, বরং সেগুলো গোবরের মত মাটিতে পড়ে থাকবে।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
সেই হাড়গুলো সূর্য, চাঁদ ও আসমানের সব তারার সামনে পড়ে থাকবে, কারণ তারা আসমানের সেই সবগুলোকে ভালবাসত ও এবাদত করত এবং সেগুলোর পিছনে যেত আর তাদের সংগে পরামর্শ করত ও তাদের পূজা করত। সেই হাড়গুলোকে জড়ো করে দাফন করা হবে না, বরং সেগুলো গোবরের মত মাটিতে পড়ে থাকবে।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
তাদের অস্থিগুলি একত্র করে কবর দেওয়া হবে না। সেগুলি মাটিতে মেশানো সারের মত চারিদিকে ছড়িয়ে পড়ে থাকবে। যে সূর্য, চন্দ্র ও নক্ষত্র তারা ভালবাসত, সেবা করত, পূজা করত, যাদের লক্ষণ দেখে তারা চলত, সেগুলির সামনে অস্থিগুলি ছড়ানো থাকবে
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
তারপর তারা সংগ্রহ করা সমস্ত অস্থি ছড়িয়ে দেবে আকাশভরা সূর্য, চন্দ্র এবং তারাদের নীচে এই মাটিতে| জেরুশালেমের লোকরা সূর্য, চন্দ্র, তারাদের ভালোবাসতো| তারা ওদের সেবা করতো, অনুসরণ করতো, উপদেশ চাইতো এবং পূজা করতো| কিন্তু কেউ সেই অস্থি একত্রিত করে পুনরায় সমাধিস্থ করবে না| সুতরাং সেই অস্থিগুলো পশুদের বিষ্ঠার মতো ছড়িয়ে ছিটিয়ে পড়ে থাকবে|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
তখন তারা সেগুলিকে সূর্য্য, চাঁদ ও আকাশের সমস্ত তারার আলোয় ছড়িয়ে দেবে, কারণ এই সমস্ত বিষয়গুলি, যা তারা অনুসরণ ও সেবা করত, তারা তাদের পিছনে যেত, তাদের কাছে চাইতো এবং তারা ভজনা করত। তাদের জড়ো করা হবে না বা কবরও দেওয়া হবে না। সেগুলি গোবরের মত পৃথিবীর উপর পড়ে থাকবে।