Jeremiah 8:21 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
আমি আমার জাতির কন্যার স্বাস্থ্যের ভগ্নতার জন্য ভগ্ন হয়েছি, আমি মলিন ও আতঙ্কিত হয়েছি।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
আমার জাতির লোকেরা যেহেতু চূর্ণ হয়েছে, আমিও চূর্ণ হয়েছি; আমি শোক করি, আতঙ্ক আমাকে ঘিরে ধরেছে।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
আমি আমার জাতির কন্যার ভগ্নতা প্রযুক্ত ভগ্ন হইয়াছি, আমি মলিন ও চকিত হইয়াছি।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
আমি আমার জাতির কন্যার ভগ্নতা প্রযুক্ত ভগ্ন হইয়াছি, আমি মলিন ও চকিত হইয়াছি।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
আমার লোকেরা ভেংগে পড়েছে বলে আমিও ভেংগে পড়েছি; আমি শোক করছি আর ভীষণ ভয় আমাকে ধরেছে।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
আমার লোকেরা ভেংগে পড়েছে বলে আমিও ভেংগে পড়েছি; আমি শোক করছি আর ভীষণ ভয় আমাকে ধরেছে।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
আমার বুক ভেঙ্গে যাচ্ছে, কারণ নিষ্পিষ্ট হচ্ছে আমার স্বজাতির মানুষ। আমি শোকে আকুল হয়েছি, বিহ্বল হয়েছি আমি।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
আমার লোকরা কষ্ট পেয়েছে বলে আমিও ব্যথিত| দুঃখে আমার কথা বন্ধ হয়ে গিয়েছে|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
আমি আমার প্রজার মেয়েদের আঘাতে আঘাত পেয়েছি। আমি ভয়ঙ্কর জিনিসে শোক করছি যা তার প্রতি হয়েছে; আমি আতঙ্কিত।