Jeremiah 8:22 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
গিলিয়দে কি মলম নেই? সেখানে কি চিকিৎসক নেই? তবে আমার জাতির কন্যা কেন স্ব্বাস্থ্য লাভ করে নি?
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
গিলিয়দে কি কোনো ব্যথার মলম নেই? সেখানে কি কোনো চিকিৎসক নেই? তাহলে কেন আমার জাতির লোকেদের ক্ষত নিরাময় হয় না?
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
গিলিয়দে কি তরুসার নাই? সেখানে কি চিকিৎসক নাই? তবে আমার জাতির কন্যা কেন স্বাস্থ্য লাভ করে নাই?
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
গিলিয়দে কি মলম নাই? সেখানে কি চিকিৎসক নাই? তবে আমার জাতির কন্যা কেন স্বাস্থ্য লাভ করে নাই?
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
গিলিয়দে কি কোন মলম নেই? সেখানে কি কোন ডাক্তার নেই? তাহলে আমার লোকদের স্বাস্থ্য কেন ভাল হয় নি?
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
গিলিয়দে কি কোন মলম নেই? সেখানে কি কোন ডাক্তার নেই? তাহলে আমার লোকদের স্বাস্থ্য কেন ভাল হয় নি?
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
গিলিয়দে কি কোনও স্নিগ্ধ প্রলেপ নেই? নেই কি সেখানে কোনও চিকিৎসক? তবে, কেন আমার স্বজাতির মানুষ সুস্থ হয় নি?
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
গিলিয়দে নিশ্চয়ই ডাক্তার এবং ওষুধ আছে| তাহলে আমার লোকদের আঘাত কেন সারে নি?
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
গিলিয়দে কি কোন ওষুধ নেই? সেখানে কি কোন ডাক্তার নেই? আমার প্রজার মেয়ে কেন সুস্থ হয়নি?