Jeremiah 8:4 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
তুমি তাদেরকে আরও বলবে, মাবুদ এই কথা বলেন, মানুষ পড়ে গেলে কি আর ওঠে না? বিপথে গেলে কি আর ফিরে আসে না?
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
“তাদের বলো, ‘সদাপ্রভু এই কথা বলেন: “ ‘মানুষ যখন পড়ে যায়, তখন তারা কি ওঠে না? কোনো মানুষ বিপথগামী হলে, সে কি ফিরে আসে না?
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
তুমি তাহাদিগকে আরও বলিবে, সদাপ্রভু এই কথা কহেন, মনুষ্য পতিত হইলে কি আর উঠে না? বিপথে গেলে কি আর ফিরিয়া আইসে না?
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
তুমি তাহাদিগকে আরও বলিবে, সদাপ্রভু এই কথা কহেন, মনুষ্য পতিত হইলে কি আর উঠে না? বিপথে গেলে কি আর ফিরিয়া আইসে না?
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
সদাপ্রভু আমাকে এই কথা বলতে বললেন, “লোকে পড়ে গেলে কি আর ওঠে না? বিপথে গেলে কি ফিরে আসে না?
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
মাবুদ আমাকে এই কথা বলতে বললেন, “লোকে পড়ে গেলে কি আর ওঠে না? বিপথে গেলে কি ফিরে আসে না?
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
প্রভু পরমেশ্বর আমাকে তাঁর প্রজাদের এই কথা বলতে বললেন, ‘যদি কেউ পড়ে যায়, সে কি উঠে দাঁড়ায় না? যদি কেউ পথ হারায়, সে কি আর ফেরে না?
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
“যিরমিয় এই কথাগুলি যিহূদার লোকদের বলে দাও: ‘প্রভু এই কথাগুলি বললেন: “‘যদি কোন মানুষ পড়ে যায়, সে আবার উঠে দাঁড়ায় এবং যদি কেউ ভুল পথে যায় সে আবার সঠিক পথে ফিরে আসে| যিহূদার লোকরা ভুল পথে গিয়েছিল|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
তাই তাদের বল, সদাপ্রভু এই কথা বলেন, কেউ পড়ে গেলে কি আর ওঠে না? কেউ বিপথে গেলে কি ফিরে আসে না?