Jeremiah 8:5 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
তবে জেরুশালেমের এই জাতি কেন নিত্যস্থায়ী বিপথগমন দ্বারা বিপথগামী হয়েছে? তারা প্রবঞ্চনাকে দৃঢ়ভাবে ধরে রয়েছে, তারা ফিরে আসতে অসম্মত।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
তাহলে কেন এসব লোক বিপথে গিয়েছে? কেন জেরুশালেম সবসময় বিপথগামী হয়? তারা ছলনার বাক্যকে আঁকড়ে ধরে, তারা ফিরে আসতে চায় না।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
তবে যিরূশালেমের এই জাতি কেন নিত্যস্থায়ী বিপথগমন দ্বারা বিপথগামী হইয়াছে? তাহারা খলতাকে দৃঢ়রূপে ধরিয়া রহিয়াছে, তাহারা ফিরিয়া আসিতে অসম্মত।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
তবে যিরূশালেমের এই জাতি কেন নিত্যস্থায়ী বিপথগমন দ্বারা বিপথগামী হইয়াছে? তাহারা খলতাকে দৃঢ়রূপে ধরিয়া রহিয়াছে, তাহারা ফিরিয়া আসিতে অসম্মত।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
তবে কেন যিরূশালেমের এই লোকেরা বিপথে গিয়ে আর ফিরে আসে না? তারা ছলনাকে আঁকড়ে ধরে রাখে; তারা ফিরে আসতে অস্বীকার করে।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
তবে কেন জেরুজালেমের এই লোকেরা বিপথে গিয়ে আর ফিরে আসে না? তারা ছলনাকে আঁকড়ে ধরে রাখে; তারা ফিরে আসতে অস্বীকার করে।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
তাহলে কেন আমার প্রজাবৃন্দ আমার কাছ থেকে চলে গিয়েছে চিরদিনের মত? তারা অলীক ও অসারতাকে আঁকড়ে ধরে আছে, আর চায় না আমার কাছে ফিরে আসতে।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
কিন্তু জেরুশালেমের ঐসব লোকরা কেন সেই একই ভুল পথে চলতে লাগল? তারা ফিরে এল না, বরং তারা নিজেদের তৈরী মিথ্যেকেই বিশ্বাস করল|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
তবে কেন যিরূশালেমের এই লোকেরা চিরকালীন অবিশ্বস্ততায় বিপথে গেছে? তারা বিশ্বাসঘাতকতা ধরে রাখে এবং তারা অনুতাপ করতে অস্বীকার করে।