Jeremiah 8:7 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
আসমানে হাড়গিলাও তার সময় জানে এবং ঘুঘু, তালচোঁচ ও বক নিজ নিজ আগমনের কাল রক্ষা করে, কিন্তু আমার লোকেরা মাবুদের বিধান জানে না।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
এমনকি, আকাশের সারসও তার নির্ধারিত সময় জানে, এবং ঘুঘু, ফিঙে ও ময়না তাদের গমনকাল রক্ষা করে। কিন্তু আমার প্রজারা জানে না তাদের সদাপ্রভুর বিধিনিয়ম।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
আকাশে হাড়গিলাও আপনার সময় জানে, এবং ঘুঘু, তালচোঁচ ও বক আপন আপন আগমনের কাল রক্ষা করে, কিন্তু আমার প্রজারা সদাপ্রভুর বিধান জানে না।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
আকাশে হাড়গিলাও আপনার সময় জানে, এবং ঘুঘু, তালচোঁচ ও বক আপন আপন আগমনের কাল রক্ষা করে, কিন্তু আমার প্রজারা সদাপ্রভুর বিধান জানে না।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
সারস পাখীও নিজের সময় জানে, আর ঘুঘু, চাতক ও শালিক পাখীও তাদের চলে যাবার সময়ের দিকে লক্ষ্য রাখে, কিন্তু আমার লোকেরা আমার নিয়ম-কানুনের দিকে মনোযোগ দেয় না।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
সারস পাখীও নিজের সময় জানে, আর ঘুঘু, চাতক ও শালিক পাখীও তাদের চলে যাবার সময়ের দিকে লক্ষ্য রাখে, কিন্তু আমার লোকেরা আমার শরীয়তের দিকে মনোযোগ দেয় না।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
বলাকা, কপোত ও চাতকেরাও জানে তাদের নীড়ে ফেরার সঠিক সময়, কিন্তু আমার প্রজারা জানে না সেই বিধান যার দ্বারা আমি তাদের শাসন পরিচালনা করি।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
এমন কি আকাশের পাখীরাও কাজ করবার সঠিক সময়টি জানে| সারস, পায়রা, বেগবান এবং গায়ক পাখীরাও জানে নতুন বাসায় কখন উড়ে যেতে হয়| কিন্তু আমার লোকরা জানেনা প্রভু তাদের কাছ থেকে কি চান|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
এমনকি আকাশের সারস পাখীও সঠিক দিন জানে, আর ঘুঘু, চাতক ও শালিক পাখীও তাদের চলে যাবার সঠিক দিন জানে, কিন্তু আমার প্রজারা আমার নিয়ম জানে না।