Jeremiah 8:9 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
জ্ঞানীরা লজ্জিত হল, ব্যাকুল হল ও ফাঁদে ধরা পড়লো; দেখ, তারা মাবুদের কালাম অগ্রাহ্য করেছে, তবে তাদের জ্ঞান কি রকম?
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
জ্ঞানবানেরা লজ্জিত হবে; তারা হতাশ হয়ে ফাঁদে ধরা পড়বে। তারা যেহেতু সদাপ্রভুর বাক্য অগ্রাহ্য করেছে, তাহলে তাদের কী ধরনের প্রজ্ঞা আছে?
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
জ্ঞানীরা লজ্জিত হইল, ব্যাকুল ও ধৃত হইল; দেখ, তাহারা সদাপ্রভুর বাক্য অগ্রাহ্য করিয়াছে, তবে তাহাদের জ্ঞান কি প্রকার?
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
জ্ঞানীরা লজ্জিত হইল, ব্যাকুল ও ধৃত হইল; দেখ, তাহারা সদাপ্রভুর বাক্য অগ্রাহ্য করিয়াছে, তবে তাহাদের জ্ঞান কি প্রকার?
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
জ্ঞানী লোকেরা লজ্জিত ও হতভম্ব হয় আর ফাঁদে ধরা পড়ে। তারা যখন সদাপ্রভুর বাক্য অগ্রাহ্য করেছে তখন তাদের কি রকমের জ্ঞান আছে?
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
জ্ঞানী লোকেরা লজ্জিত ও হতভম্ব হয় আর ফাঁদে ধরা পড়ে। তারা যখন মাবুদের কালাম অগ্রাহ্য করেছে তখন তাদের কি রকমের জ্ঞান আছে?
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
তাদের প্রাজ্ঞব্যক্তিরা লজ্জায় পড়েছে, তারা বিমূঢ়, ফাঁদে পড়েছে তারা। তারা প্রত্যাখ্যান করেছে আমার কথা, এখন কোথায় গেল তাদের প্রজ্ঞা?
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
ঐ “জ্ঞানী ব্যক্তিরা” প্রভুর শিক্ষামালা মেনে চলতে অস্বীকার করেছে| সুতরাং তারা প্রকৃতপক্ষে জ্ঞানী ব্যক্তি নয়| সেই “জ্ঞানী ব্যক্তিদের” ফাঁদে ফেলা হয়েছিল| তারা বিহবল এবং লজ্জিত হয়েছে|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
জ্ঞানী লোকেরা লজ্জিত হবে। তারা আতঙ্কিত হল ও ফাঁদে ধরা পড়ল। দেখ! তারা সদাপ্রভুর বাক্য অগ্রাহ্য করে, তাহলে তাদের জ্ঞান কি কাজে লাগবে?