Jeremiah 9:1 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
হায় হায়, আমার মাথা কেন পানির ঝর্ণা হল না! আমার চোখ কেন অশ্রুর ফোয়ারা হল না! তা হলে আমি আমার জাতির কন্যার নিহত লোকদের বিষয়ে দিনরাত কাঁদতে পারতাম।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
আহ্, আমার মাথা যদি জলের এক উৎস হত আমার চোখ যদি অশ্রুর স্রোতোধারা হত! তাহলে আমার জাতির নিহত লোকদের জন্য আমি দিনরাত্রি কাঁদতাম।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
হায় হায়, আমার মস্তক কেন জলময় হইল না! আমার চক্ষু কেন অশ্রুর উনুই হইল না! তাহা হইলে আমি আমার জাতির কন্যার নিহতদের বিষয়ে দিবারাত্র রোদন করিতে পারিতাম।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
হায় হায়, আমার মস্তক কেন জলময় হইল না! আমার চক্ষু কেন অশ্রুর উনুই হইল না! তাহা হইলে আমি আমার জাতির কন্যার নিহত লোকদের বিষয়ে দিবারাত্র রোদন করিতে পারিতাম।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
হায়, আমার মাথাটা যদি জলের ঝরণা হত, আর আমার চোখ হত জলের ফোয়ারা! তাহলে আমার জাতির যে লোকদের মেরে ফেলা হয়েছে তাদের জন্য আমি দিনরাত কাঁদতাম।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
হায়, আমার মাথাটা যদি পানির ঝর্ণা হত, আর আমার চোখ হত পানির ফোয়ারা! তাহলে আমার জাতির যে লোকদের হত্যা করা হয়েছে তাদের জন্য আমি দিনরাত কাঁদতাম।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
আহা, আমার মাথাটি হত যদি জলের উৎস, চোখদুটি হত যদি অশ্রুর প্রস্রবণ, যাতে আমার আপন জনেরা যারা হয়েছে নিহত, তাদের জন্য আমি অশ্রুপাত করতে পারতাম রাত্রিদিন!
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
যদি আমার মাথা ভর্ত্তি জল থাকতো, যদি আমার চোখ অশ্রু-জলের ঝর্ণা হতো তাহলে আমি আমার লোকেদের ধ্বংসের জন্য সারা দিনরাত কাঁদতাম|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
আমার মাথাটি যদি জল সৃষ্টি করতে পারত আর আমার চোখ যদি হত জলের ফোয়ারা! কারণ সমস্ত দিন ও রাত আমার প্রজার মেয়েদের জন্য আমার কাঁদতে ইচ্ছা হয়, যাদের হত্যা করা হয়েছে।