Jeremiah 9:10 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
আমি পর্বতমালার বিষয়ে কাঁদব ও হাহাকার করবো, মরুভূমিস্থ চরাণিস্থানের বিষয়ে মাতম করবো, কেননা সেসব ধ্বংস ও পথিকবিহীন হল; পশুপালের ডাক আর শোনা যায় না, আসমানের পাখিগুলো ও পশুগুলো পালিয়ে গেছে, চলে গেছে।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
পর্বতগুলির জন্য আমি কাঁদব ও বিলাপ করব, প্রান্তরের চারণভূমিগুলির জন্য আমি শোক করব। সেগুলি জনশূন্য ও পথিকবিহীন হয়েছে, গবাদি পশুর রব সেখানে আর শোনা যায় না। আকাশের পাখিরা পলায়ন করেছে এবং পশুরা সব চলে গিয়েছে।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
আমি পর্ব্বতগণের বিষয়ে রোদন ও হাহাকার করিব, প্রান্তরস্থ চরাণিস্থানের বিষয়ে বিলাপ করিব, কেননা সে সকল দগ্ধ ও পথিকবিহীন হইল; পশুপালের রব আর শুনা যায় না, আকাশের পক্ষিগণ ও পশু সকল পলায়ন করিয়াছে, চলিয়া গিয়াছে।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
আমি পর্বতগণের বিষয়ে রোদন ও হাহাকার করিব, প্রান্তরস্থ চরাণি-স্থানের বিষয়ে বিলাপ করিব, কেননা সেই সকল দগ্ধ ও পথিকবিহীন হইল; পশুপালের রব আর শুনা যায় না, আকাশের পক্ষীগণ ও পশু সকল পলায়ন করিয়াছে, চলিয়া গিয়াছে।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
পাহাড়গুলোর জন্য আমি কাঁদব ও বিলাপ করব আর বিলাপ করব মরু-এলাকার পশু চরাবার জায়গাগুলোর জন্য। সেগুলো ধ্বংস হয়ে গেছে, সেখানে কেউ আসা-যাওয়া করে না। পশুপালের ডাক আর শোনা যায় না। আকাশের পাখীরা পালিয়ে গেছে আর জীবজন্তুরা চলে গেছে।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
পাহাড়গুলোর জন্য আমি কাঁদব ও বিলাপ করব আর বিলাপ করব মরুভূমির পশু চরাবার জায়গাগুলোর জন্য। সেগুলো ধ্বংস হয়ে গেছে, সেখানে কেউ আসা-যাওয়া করে না। পশুপালের ডাক আর শোনা যায় না। আকাশের পাখীরা পালিয়ে গেছে আর জীবজন্তুরা চলে গেছে।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
আমি বললাম, পর্বতরাজির জন্য শোক করব, আমি কাঁদব চারণভূমির জন্য, কারণ সেগুলি শুকিয়ে গেছে, কেউ আর চলাচল করে না সেখানে, শোনা যায় না কোনও মেষপালকের ডাক, উড়ে গেছে সব পাখি, বন্যপশুরাও গেছে পালিয়ে।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
আমি (যিরমিয়) পাহাড়দের জন্য আর্ত চিৎকার করে উঠবো| শূন্য জমির জন্য শোকের গান গাইব| কারণ জীবিত সব কিছু সরিয়ে নেওয়া হয়েছে| কোন মানুষ এখন সেখানে হাঁটে না| কোন গবাদি পশুর আওয়াজ সেখানে শোনা যাবে না| পশু এবং পাখীরা দূরে কোথাও চলে গিয়েছে|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
আমি বিলাপের গান গাইব এবং পর্বতগুলির জন্য হাহাকার করব এবং তৃণভূমির জন্য শোকের গান গাইব। সেগুলি পুড়ে গেছে, তাই সেখানে তাদের থেকে কেউ আসে না। তারা পশুপালের ডাক শুনতে পায় না। আকাশের পাখীরা আর জীবজন্তুরা দূরে পালিয়ে গেছে।