Jeremiah 9:11 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
আমি জেরুশালেমকে ঢিবি ও শিয়ালদের বাসস্থান করবো; আমি এহুদার নগরগুলো জনবসতিহীন ধ্বংসস্থান করবো।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
“আমি জেরুশালেমকে ধ্বংসস্তূপে পরিণত করব, তা হবে শিয়ালদের বাসস্থান; আমি যিহূদার গ্রামগুলিকে এমন ধ্বংসস্থান করব, যেন কেউই সেখানে বসবাস করতে না পারে।”
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
আমি যিরূশালেমকে ঢিবি ও শৃগালদের বাসস্থান করিব; আমি যিহূদার নগর সকল নিবাসীবিহীন ধ্বংসস্থান করিব।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
আমি যিরূশালেমকে ঢিবি ও শৃগালদের বাসস্থান করিব; আমি যিহূদার নগর সকল নিবাসীবিহীন ধ্বংসস্থান করিব।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
সদাপ্রভু বলছেন, “আমি যিরূশালেমকে একটা ধ্বংসের ঢিবি ও শিয়ালদের বাসস্থান করব। আমি যিহূদার শহরগুলোকে এমন ধ্বংসস্থান করব যে, তাতে আর কেউ বাস করতে পারবে না।”
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
মাবুদ বলছেন, “আমি জেরুজালেমকে একটা ধ্বংসের ঢিবি ও শিয়ালদের বাসস্থান করব। আমি এহুদার শহরগুলোকে এমন ধ্বংসস্থান করব যে, তাতে আর কেউ বাস করতে পারবে না।”
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
প্রভু পরমেশ্বর বলেন, আমি জেরুশালেমকে পরিণত করব এক ধ্বংসস্তূপে, পরিণত করব এমন একটি স্থানে যেখানে শৃগালের বাস। যিহুদীয়ার শহর-নগর হবে ধূ ধূ প্রান্তর, কোনও জনপ্রাণীর বাস নেই যেখানে।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
“আমি (প্রভু) জেরুশালেম শহরকে জঞ্জালের স্তূপে পরিণত করব| এ হবে শেয়ালদের দেশ| যিহূদার সমস্ত শহরকে আমি ধ্বংস করব যাতে সেখানে কেউ বাস করতে না পারে|”
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
তাই আমি যিরূশালেমকে একটি ধ্বংসের ঢিবিতে পরিণত করব ও শিয়ালদের লুকানোর জায়গা করব। আমি যিহূদার শহরগুলিকে জনমানবহীন ধ্বংসস্থান করে তুলব।