Jeremiah 9:12 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
এসব বুঝতে পারে, এমন জ্ঞানবান কে? মাবুদের মুখে কালাম শুনে জানাতে পারে এমন ব্যক্তি কে? দেশ কি জন্য বিনষ্ট ও মরুভূমির মত পোড়ো জমি ও পথিকবিহীন হল?
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
একথা বোঝার জন্য কে এমন জ্ঞানবান? কাকে সদাপ্রভু বুঝিয়ে দিয়েছেন, যেন সে তা ব্যাখ্যা করতে পারে? কেন দেশ এরকম ধ্বংস হয়ে মরুভূমির মতো পড়ে আছে যে, কেউই তার মধ্য দিয়ে যেতে পারে না?
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
এই সকল বুঝিতে পারে, এমন জ্ঞানবান্ কে? সদাপ্রভুর মুখে বাক্য শুনিয়া জ্ঞাত করিতে পারে, এমন ব্যক্তি কে? দেশ কি জন্য বিনষ্ট ও মরুভূমির ন্যায় দগ্ধ ও পথিকবিহীন হইল?
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
এই সকল বুঝিতে পারে, এমন জ্ঞানবান কে? সদাপ্রভুর মুখে বাক্য শুনিয়া জ্ঞাত করিতে পারে, এমন ব্যক্তি কে? দেশ কি জন্য বিনষ্ট ও মরুভূমির ন্যায় দগ্ধ ও পথিকবিহীন হইল?
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
কোন্ লোক এমন জ্ঞানী যে, এই কথা বুঝতে পারে? কে সদাপ্রভুর কাছে শুনে তা অন্যদের জানাতে পারে? কেন দেশটা ধ্বংস হয়ে মরুভূমির মত এমন পোড়ো জমি হয়ে রয়েছে যে, কেউ তা পার হয়ে যায় না?
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
কোন্ লোক এমন জ্ঞানী যে, এই কথা বুঝতে পারে? কে মাবুদের কাছে শুনে তা অন্যদের জানাতে পারে? কেন দেশটা ধ্বংস হয়ে মরুভূমির মত এমন পোড়ো জমি হয়ে রয়েছে যে, কেউ তা পার হয়ে যায় না?
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
আমি জিজ্ঞাসা করলাম, হে প্রভু পরমেশ্বর, কেন এই দেশ বিধ্বস্ত, রুক্ষ মরুভূমির মত, যার জন্য এর মধ্য দিয়ে কেউ যাতায়াত করে না? কার এত জ্ঞান আছে যে বুঝবে এর মর্ম? কার কাছে তুমি ব্যাখ্যা করে বলেছ এ কথা, যে অপরের কাছে সব বলতে পারবে?
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
এই জিনিসগুলি বোঝার মতো কোন যথেষ্ট জ্ঞানী ব্যক্তি আছে কি? প্রভুর দ্বারা শিক্ষণপ্রাপ্ত এমন কিছু লোক আছে কি যারা প্রভুর বার্তা ব্যাখ্যা করতে পারবে? কেন সেই দেশটি ধ্বংস হয়ে গেল? কেন তা শূন্য মরুভূমিতে পরিণত হয়েছিল? সেখানে কোন মানুষ কেন যেতে পারে না?
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
কোন্ জ্ঞানী লোক এই কথা বুঝতে পারে? সদাপ্রভুর মুখের ঘোষণায় সে কি বর্ণনা করে? কেন দেশটি ধ্বংস হল? এটা মরুপ্রান্তের মত এমন ধ্বংস হয়েছে যে, কেউ সেখান দিয়ে যায় না।