Jeremiah 9:13 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
মাবুদ বলেন, কারণ এই, তারা আমার সেই শরীয়ত ত্যাগ করেছে, যা আমি তাদের সম্মুখে রেখেছিলাম; তারা আমার কথা মান্য করে নি, সে পথে চলে নি;
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
সদাপ্রভু বলেছেন, “এর কারণ হল, আমি তাদের যে বিধান দিয়েছিলাম, তারা তা ত্যাগ করেছে; তারা আমার কথা শোনেনি এবং আমার বিধানও পালন করেনি।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
সদাপ্রভু কহেন, কারণ এই, তাহারা আমার সেই ব্যবস্থা ত্যাগ করিয়াছে, যাহা আমি তাহাদের সম্মুখে রাখিয়াছিলাম; তাহারা আমার রবে কর্ণপাত করে নাই, সে পথে চলে নাই;
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
সদাপ্রভু কহেন, কারণ এই, তাহারা আমার সেই ব্যবস্থা ত্যাগ করিয়াছে, যাহা আমি তাহাদের সম্মুখে রাখিয়াছিলাম; তাহারা আমার রবে কর্ণপাত করে নাই, সেই পথে চলে নাই;
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
সদাপ্রভু বলছেন, “তার কারণ হল, আমি যে আইন-কানুন তাদের দিয়েছিলাম তা তারা ত্যাগ করেছে; তারা আমার বাধ্য হয় নি কিম্বা আমার কথাও মেনে চলে নি।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
মাবুদ বলছেন, “তার কারণ হল, আমি যে শরীয়ত তাদের দিয়েছিলাম তা তারা ত্যাগ করেছে; তারা আমার বাধ্য হয় নি কিংবা আমার কথাও মেনে চলে নি।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
প্রভু পরমেশ্বর বললেন, আমার প্রজাদের যে অনুশাসন আমি দিয়েছিলাম, তা তারা পরিত্যাগ করেছে, তারই ফলে ঘটেছে দেশের এই দুর্দশা। তারা আমার অবাধ্য হয়েছে, যে পথে চলতে বলেছিলাম তাদের, সে পথে তারা চলে নি।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
প্রভু প্রশ্নগুলির উত্তর দিয়েছেন| প্রভু বলেছেন, “এসবগুলো ঘটেছে কারণ যিহূদার লোকরা আমার শিক্ষামালা অনুসরণ করা ছেড়ে দিয়েছিল| আমি তাদের শিক্ষামালা দিয়েছিলাম| কিন্তু তারা আমার কথা শুনতে অস্বীকার করেছিল| তারা আমার শিক্ষামালাকে অনুসরণ করেনি|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
সদাপ্রভু বলেন, তার কারণ হল, আমি যে ব্যবস্থা তাদের দিয়েছিলাম তা তারা ত্যাগ করেছে, কারণ তারা আমার কথা শোনেনি বা সেটা শুনে চলেনি।