Jeremiah 9:14 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
কিন্তু নিজ নিজ হৃদয়ের কঠিনতার ও বাল দেবতাদের পিছনে চলেছ, তাদের পূর্বপুরুষেরা তাদেরকে এই শিক্ষা দিয়েছিল।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
পরিবর্তে, তারা তাদের হৃদয়ের একগুঁয়েমি মনোভাবের অনুসারী হয়েছে; তারা তাদের পিতৃপুরুষদের শিক্ষা অনুযায়ী বায়াল-দেবতার অনুগমন করেছে।”
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
কিন্তু আপন আপন হৃদয়ের কঠিনতার ও বালদেবগণের অনুগমন করিয়াছে, তাহাদের পিতৃপুরুষেরা তাহাদিগকে এই শিক্ষা দিয়াছিল।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
কিন্তু আপন আপন হৃদয়ের কঠিনতার ও বালদেবগণের অনুগমন করিয়াছে, তাহাদের পিতৃপুরুষেরা তাহাদিগকে এই শিক্ষা দিয়াছিল।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
তার বদলে তারা তাদের অন্তরের একগুঁয়েমি অনুসারে চলেছে; তাদের পিতাদের শিক্ষামত তারা বাল দেবতার পিছনে চলেছে।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
তার বদলে তারা তাদের দিলের একগুঁয়েমি অনুসারে চলেছে; তাদের পিতাদের শিক্ষামত তারা বাল দেবতার পিছনে চলেছে।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
তার পরিবর্তে তারা জেদের বশে তাদের পিতৃপুরুষদের শিক্ষা অনুযায়ী বেল দেবতাদের পূজা করেছে।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
একগুঁয়ে, জেদী, যিহূদার লোকরা নিজের মতো করে চলেছিল| তারা বালের মূর্ত্তি অনুসরণ করেছিল| মূর্ত্তিদের অনুসরণ করার শিক্ষা তাদের পিতারাই দিয়েছিল|”
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
তার কারণ তারা তাদের অন্তরের একগুঁয়েমি অনুসারে চলেছে এবং তাদের পূর্বপুরুষেরা যেমন করতে শিক্ষা দিয়েছে তেমন তারা বাল দেবতার অনুসরণ করেছে।