Jeremiah 9:15 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
এজন্য বাহিনীগণের মাবুদ, ইসরাইলের আল্লাহ্, এই কথা বলেন, দেখ, আমি এই লোকদেরকে নাগদানা ভোজন করাব, বিষবৃক্ষের রস পান করাব।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
সেই কারণে, বাহিনীগণের সদাপ্রভু, ইস্রায়েলের ঈশ্বর বলেন, “দেখো, আমি এই লোকদের তেঁতো খাবার ও বিষাক্ত জলপান করতে দেব।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
এই জন্য বাহিনীগণের সদাপ্রভু, ইস্রায়েলের ঈশ্বর, এই কথা কহেন, দেখ, আমি এই লোকদিগকে নাগদানা ভোজন করাইব, বিষবৃক্ষের রস পান করাইব।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
এই জন্য বাহিনীগণের সদাপ্রভু, ইস্রায়েলের ঈশ্বর, এই কথা কহেন, দেখ, আমি এই লোকদিগকে নাগদানা ভোজন করাইব, বিষবৃক্ষের রস পান করাইব।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
সেইজন্য আমি ইস্রায়েলের ঈশ্বর সর্বক্ষমতার অধিকারী সদাপ্রভু এই কথা বলছি, ‘দেখ, আমি এই লোকদের তেতো খাবার ও বিষাক্ত জল খেতে বাধ্য করব।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
সেইজন্য আমি ইসরাইলের মাবুদ আল্লাহ্ রাব্বুল আলামীন এই কথা বলছি, ‘দেখ, আমি এই লোকদের তেতো খাবার ও বিষাক্ত পানি খেতে বাধ্য করব।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
অতএব আমি, সর্বাধিপতি প্রভু, ইসরায়েলের ঈশ্বর আমি, শোন আমি যা করতে চলেছি। আমি আমার প্রজাদের দেব তিক্ত খাদ্য, দেব বিষাক্ত পানীয়।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
তাই প্রভু সর্বশক্তিমান, ইস্রায়েলের ঈশ্বর বলেন: “শীঘ্রই আমি যিহূদার লোকদের তিক্ত খাদ্য খেতে বাধ্য করব| আমি তাদের বিষাক্ত জল পান করতে বাধ্য করব|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
সেইজন্য বাহিনীগনের সদাপ্রভু ইস্রায়েলের ঈশ্বর এই কথা বলেন, দেখ, আমি এই লোকদের তেতো খাবার ও বিষাক্ত জল খেতে দেব।