Jeremiah 9:16 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
তারা ও তাদের পূর্বপুরুষেরা যাদেরকে জানে নি, এমন জাতিদের মধ্যে তাদেরকে ছিন্নভিন্ন করবো এবং যতদিন তাদেরকে সংহার না করি, ততদিন আমি তাদের পিছনে পিছনে তলোয়ার প্রেরণ করবো।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
আমি তাদের ও তাদের পিতৃপুরুষদের অপরিচিত বিভিন্ন দেশের মধ্যে ছিন্নভিন্ন করব, আর তাদের ধ্বংস না হওয়া পর্যন্ত, তাদের পিছনে তরোয়াল প্রেরণ করব।”
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
তাহারা ও তাহাদের পিতৃপুরুষেরা যাহাদিগকে জানে নাই, এমন জাতিগণের মধ্যে তাহাদিগকে ছিন্নভিন্ন করিব, এবং যাবৎ তাহাদিগকে সংহার না করি, তাবৎ আমি তাহাদের পশ্চাতে পশ্চাতে খড়্গ প্রেরণ করিব।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
তাহারা ও তাহাদের পিতৃপুরুষেরা যাহাদিগকে জানে নাই, এমন জাতিগণের মধ্যে তাহাদিগকে ছিন্নভিন্ন করিব, এবং যাবৎ তাহাদিগকে সংহার না করি, তাবৎ আমি তাহাদের পশ্চাতে পশ্চাতে খড়্গ প্রেরণ করিব।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
আমি তাদের এমন সব জাতির মধ্যে ছড়িয়ে দেব যাদের তারা জানে না কিম্বা তাদের পূর্বপুরুষেরাও জানত না। তাদের ধ্বংস না করা পর্যন্ত আমি যুদ্ধ পাঠিয়ে তাদের পিছনে তাড়া করব।’ ”
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
আমি তাদের এমন সব জাতির মধ্যে ছড়িয়ে দেব যাদের তারা জানে না কিংবা তাদের পূর্বপুরুষেরাও জানত না। তাদের ধ্বংস না করা পর্যন্ত আমি যুদ্ধ পাঠিয়ে তাদের পিছনে তাড়া করব।’ ”
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
আমি তাদের বিতাড়িত করে ছড়িয়ে দেব নানা জাতির মাঝে, যাদের নাম তারা বা তাদের পিতৃপুরুষেরা কেউ শোনে নি কখনও। শত্রুর আক্রমণে আমি তাদের বিপর্যস্ত করে তুলব, যতদিন না তারা সম্পূর্ণভাবে ধ্বংস হয়।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
অন্য সমস্ত দেশে আমি যিহূদার লোকদের ছড়িয়ে দেব| অদ্ভুত দেশগুলিতে তারা বাস করবে| তারা এবং তাদের পিতারা কখনোই ঐ সব দেশের কথা শোনেনি বা জানে না| আমি লোকদের তরবারি হাতে পাঠাবো| তারা যিহূদার সব লোকদের হত্যা করবে|”
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
যখন আমি তাদের সেই জাতির মধ্যে ছড়িয়ে দেব যাদের তারা জানে না, তারা নয় তাদের পূর্বপুরুষেরাও নয়। আমি তাদের পুরোপুরি ধ্বংস না করা পর্যন্ত আমি তাদের পিছনে তরোয়াল পাঠাব।