Jeremiah 9:17 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
বাহিনীগণের মাবুদ এই কথা বলেন, তোমরা বিবেচনা কর, মাতমকারিণীদেরকে ডাক, তারা আসুক; জ্ঞানবতী স্ত্রীলোকদের কাছে লোক পাঠাও, তারা আসুক।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
বাহিনীগণের সদাপ্রভু এই কথা বলেন: “তোমরা এখন বিবেচনা করো! বিলাপকারী স্ত্রীদের আসার জন্য ডেকে পাঠাও; তাদের মধ্যে যারা এই ব্যাপারে নিপুণ, তাদের আসতে বলো।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
বাহিনীগণের সদাপ্রভু এই কথা কহেন, তোমরা বিবেচনা কর, বিলাপকারিণীদিগকে ডাক, তাহারা আইসুক; জ্ঞানবতী স্ত্রীলোকদের কাছে লোক পাঠাও, তাহারা আইসুক।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
বাহিনীগণের সদাপ্রভু এই কথা কহেন, তোমরা বিবেচনা কর, বিলাপকারিণীদিগকে ডাক, তাহারা আইসুক; জ্ঞানবতী স্ত্রীলোকদের কাছে লোক পাঠাও, তাহারা আইসুক।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
সর্বক্ষমতার অধিকারী সদাপ্রভু বলছেন, “তোমরা এখন ভেবে দেখ। বিলাপকারী স্ত্রীলোকদের ডেকে আন; যারা এই কাজে পাকা তাদের ডাকতে লোক পাঠাও।”
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
আল্লাহ্ রাব্বুল আলামীন বলছেন, “তোমরা এখন ভেবে দেখ। বিলাপকারী স্ত্রীলোকদের ডেকে আন; যারা এই কাজে পাকা তাদের ডাকতে লোক পাঠাও।”
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
সর্বশক্তিমান প্রভু পরমেশ্বর বলেছেন, যা কিছু ঘটছে একবার ভাব সেই কথা! ডেকে আন শোককারীদের, রমণীদের আন ডেকে, বিলাপ করুক তারা।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
সর্বশক্তিমান প্রভু বলেন: “এখন এইগুলি নিয়ে ভাবো! অন্ত্যেষ্টি ক্রিয়ায় কাঁদার জন্য ভাড়াটে মহিলাদের ডাকো (রুদালি)| যে মহিলারা ভালো কাঁদতে পারে তাদের পাঠাও|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
বাহিনীগনের সদাপ্রভু বলেন, তোমরা এই বিষয়ে ভেবে দেখ; বিলাপকারীদের ডাক; তাদের আসতে দাও। বিলাপ গানে দক্ষ স্ত্রীলোকদের কাছে লোক পাঠাও; তাদের আসতে দাও।