Jeremiah 9:18 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
তারা দ্রুত এসে আমাদের জন্য হাহাকার করুক, যেন আমাদের চোখ অশ্রুতে ভেসে যায়, আমাদের চোখ দিয়ে পানির ধারা বের হয়।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
তারা দ্রুত এসে আমাদের জন্য বিলাপ করুক, যতক্ষণ না আমাদের চোখের জল গড়িয়ে পড়ে, আমাদের চোখের পাতা থেকে অশ্রুধারা বয়ে যায়।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
তাহারা ত্বরায় আসিয়া আমাদের নিমিত্ত হাহাকার করুক, যেন আমাদের চক্ষু অশ্রুতে ভাসিয়া যায়, আমাদের চক্ষুর পাতা দিয়া জলধারা নির্গত হয়।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
তাহারা ত্বরায় আসিয়া আমাদের নিমিত্ত হাহাকার করুক, যেন আমাদের চক্ষু অশ্রুতে ভাসিয়া যায়, আমাদের চক্ষুর পাতা দিয়া জলধারা নির্গত হয়।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
তারা তাড়াতাড়ি এসে আমাদের জন্য বিলাপ করুক যে পর্যন্ত না আমাদের চোখ জলে ভেসে যায় আর চোখের পাতার কাছ থেকে জলের ধারা বয়ে যায়।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
তারা তাড়াতাড়ি এসে আমাদের জন্য বিলাপ করুক যে পর্যন্ত না আমাদের চোখ পানিতে ভেসে যায় আর চোখের পাতার কাছ থেকে পানির ধারা বয়ে যায়।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
লোকেরা বলল, শীঘ্র আসতে বল তাদের, তারা এসে গেয়ে যাক আমাদের অন্ত্যেষ্টির গান, যতক্ষণ না আমাদের দুচোখ ভরে ওঠে জলে, অশ্রুসিক্ত হয়ে যায় আঁখিপল্লব।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
লোকরা বলল, ‘তাড়াতাড়ি সেই মহিলারা আসুক এবং তাদের আমার জন্য কাঁদতে দাও| তাদের কান্না দেখে আমাদেরও চোখ থেকে ঝর্ণা বয়ে যাবে|’
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
তারা তাড়াতাড়ি আসুক এবং আমাদের জন্য বিলাপ করুক, তাই আমাদের চোখ জলে ভেসে যায় এবং চোখের পাতা জলের ধারায় বয়ে যায়।