Jeremiah 9:19 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
কারণ সিয়োন থেকে এই হাহাকার আওয়াজ শোনা যাচ্ছে, আমরা কেমন হৃতসর্বস্ব হলাম। আমরা অতিশয় লজ্জিত হলাম; কারণ আমরা দেশত্যাগী হয়েছি, দুশমনরা আমাদের আবাসগুলো ভূমিসাৎ করলো।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
সিয়োন থেকে শোনা যাচ্ছে বিলাপের আওয়াজ: ‘আমরা কেমন ধ্বংস হয়ে গেলাম! আমাদের লজ্জা কেমন ব্যাপক! আমাদের অবশ্যই দেশ ছেড়ে চলে যেতে হবে, কারণ আমাদের বাড়িগুলি হয়েছে ধ্বংস।’ ”
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
কারণ সিয়োন হইতে এই হাহাকার শব্দ শুনা যাইতেছে, আমরা কেমন হৃতসর্ব্বস্ব হইলাম। আমরা অতিশয় লজ্জিত হইলাম; কারণ আমরা দেশত্যাগী হইয়াছি, [শত্রুরা] আমাদের আবাস সকল ভূমিসাৎ করিল।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
কারণ সিয়োন হইতে এই হাহাকার শব্দ শুনা যাইতেছে, আমরা কেমন হৃতসর্বস্ব হইলাম। আমরা অতিশয় লজ্জিত হইলাম; কারণ আমরা দেশত্যাগী হইয়াছি, [শত্রুরা] আমাদের আবাস সকল ভূমিসাৎ করিল।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
সিয়োন থেকে এই বিলাপের কথা শোনা যাচ্ছে, “আমরা কিভাবে ধ্বংস হয়ে গেলাম! কিভাবে এতখানি লজ্জিত হলাম! আমাদের বাড়ীগুলো ধ্বংস হয়ে গেছে, কাজেই আমাদের দেশ ছেড়ে যেতে হবে।”
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
সিয়োন থেকে এই বিলাপের কথা শোনা যাচ্ছে, “আমরা কিভাবে ধ্বংস হয়ে গেলাম! কিভাবে এতখানি লজ্জিত হলাম! আমাদের বাড়ীগুলো ধ্বংস হয়ে গেছে, কাজেই আমাদের দেশ ছেড়ে যেতে হবে।”
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
ঐ শোন, সিয়োনে শোনা যায় ক্রন্দন ধ্বনি, ‘আমরা ধবংস হয়ে গেছি, ভুলুণ্ঠিত আমাদের মান-সম্ভ্রম, ঐ দেশ ছেড়ে আমাদের চলে যেতে হবে, ভেঙ্গে চূরমার হয়ে গেছে আমাদের ঘরবাড়ি।’
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
“সিয়োন থেকে চিৎকার করে কান্নার শব্দ শোনা যাচ্ছে| ‘আমরা সত্যিই ধ্বংস হয়ে গিয়েছি! আমরা সত্যিই লজ্জিত! আমাদের দেশ ছেড়ে আমাদের চলে যেতেই হবে| কারণ ঘরবাড়ি সব ধ্বংসস্তূপে পরিণত হয়ে গিয়েছে|’”
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
কারণ সিয়োন থেকে বিলাপের কথা শোনা যাচ্ছে, “আমরা কিভাবে ধ্বংস হয়ে গেলাম! আমরা এত লজ্জিত হলাম! কারণ আমাদের দেশ পরিত্যক্ত হয়ে গেছে, যেহেতু তারা আমাদের বাড়িগুলি ছিন্নভিন্ন করেছে।”