Jeremiah 9:2 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
হায় হায়, মরুভূমিতে পথিকদের রাত যাপনের কুটিরের মত কেন আমার কুটির হয় নি! হলে আমি স্বজাতীয়দেরকে ত্যাগ করে স্থানান্তরে যেতে পারতাম। কেননা তারা সকলে জেনাকারী ও বিশ্বাসঘাতকদের সমাজ।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
আহ্, মরুপ্রান্তরে পথিকদের রাত কাটানোর কুটিরের মতো আমার যদি থাকার একটি স্থান থাকত, তাহলে আমার জাতির লোকদের ছেড়ে আমি তাদের কাছ থেকে চলে যেতাম; কারণ তারা সকলে ব্যভিচারী, এক অবিশ্বস্ত জনতার ভিড়।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
হায় হায়, প্রান্তরে পথিকদের রাত্রিবাসার্থক কুটীরের ন্যায় কেন আমার কুটীর হয় নাই! হইলে আমি স্বজাতীয়দিগকে ত্যাগ করিয়া স্থানান্তরে যাইতে পারিতাম। কেননা তাহারা সকলে ব্যভিচারী ও বিশ্বাসঘাতকদের সমাজ।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
হায় হায়, প্রান্তরে পথিকদের রাত্রিবাসার্থক কুটিরের ন্যায় কেন আমার কুটির হয় নাই! হইলে আমি স্বজাতীয়দিগকে ত্যাগ করিয়া স্থানান্তরে যাইতে পারিতাম। কেননা তাহারা সকলে ব্যভিচারী ও বিশ্বাসঘাতকদের সমাজ।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
হায়, মরু-এলাকায় যাত্রীদের থাকবার জায়গার মত আমার যদি একটা জায়গা থাকত! তাহলে আমার লোকদের ছেড়ে আমি সেখানে চলে যেতে পারতাম, কারণ তারা সবাই ব্যভিচারী এবং বিশ্বাসঘাতকদের দল।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
হায়, মরুভূমিতে যাত্রীদের থাকবার জায়গার মত আমার যদি একটা জায়গা থাকত! তাহলে আমার লোকদের ছেড়ে আমি সেখানে চলে যেতে পারতাম, কারণ তারা সবাই জেনাকারী এবং বেঈমানদের দল।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
আহা, সুদূর মরুদেশে আমার জন্য থাকত যদি এমন একটি স্থান, যেখানে আমি স্বজনদের ছেড়ে পালিয়ে গিয়ে থাকতে পারতাম! কারণ আমার স্বজনেরা ব্যভিচারী বিশ্বাসঘাতকের দল।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
মরুভূমির মাঝে আমার যদি একটা ছোট্ট বাড়ি থাকতো, যেখানে পথিক ক্লান্ত হয়ে রাত কাটায়, তাহলে আমি আমার লোকদের ত্যাগ করতে পারতাম| তাদের কাছ থেকে সরে যেতে পারতাম| কারণ তারা ঈশ্বরের প্রতি বিশ্বস্ত নয়, তারা প্রত্যেকে ঈশ্বরের বিরুদ্ধাচরণ করেছে|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
মরুপ্রান্তে পথিকদের বসবাসকারী জায়গার মত যদি আমাকে কেউ একটি জায়গা দিত, যেখানে আমি আমার লোকদের ছেড়ে থাকতাম। কারণ আমি তাদের পরিত্যাগ করতাম, কারণ তারা সবাই ব্যভিচারী এবং বিশ্বাসঘাতকদের দল।