Jeremiah 9:20 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
আহা! হে স্ত্রীলোকেরা, মাবুদের কথা শোন, তাঁর মুখের কালামে কান দাও এবং নিজ নিজ কন্যাদেরকে হাহাকার করতে শিক্ষা দাও, প্রত্যেকে নিজ নিজ প্রতিবাসিনীকে মাতম করতে শিক্ষা দাও।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
এখন, হে স্ত্রীলোকেরা, তোমরা সদাপ্রভুর বাক্য শোনো; তোমরা তাঁর মুখের কথার প্রতি কান খোলা রাখো। কীভাবে বিলাপ করতে হয়, তোমাদের কন্যাদের শেখাও, তোমরা পরস্পরকে বিলাপ করতে শিক্ষা দাও।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
আহা! হে স্ত্রীলোকেরা, সদাপ্রভুর কথা শুন, তাঁহার মুখের বাক্য কর্ণে গ্রহণ কর, এবং আপন আপন কন্যাদিগকে হাহাকার করিতে শিক্ষা দেও, প্রত্যেকে আপন আপন প্রতিবাসিনীকে বিলাপ করিতে শিক্ষা দেও।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
আহা! হে স্ত্রীলোকেরা, সদাপ্রভুর কথা শুন, তাঁহার মুখের বাক্য কর্ণে গ্রহণ কর, এবং আপন আপন কন্যাদিগকে হাহাকার করিতে শিক্ষা দেও, প্রত্যেকে আপন আপন প্রতিবাসিনীকে বিলাপ করিতে শিক্ষা দেও।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
এখন হে স্ত্রীলোকেরা, সদাপ্রভুর বাক্য শোন; তাঁর মুখের কথা শুনবার জন্য তোমাদের কান খোলা রাখ। কেমন করে বিলাপ করতে হয় তা নিজের নিজের মেয়েদের শিক্ষা দাও, আর বিলাপের গান করতে অন্যদের শিক্ষা দাও।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
এখন হে স্ত্রীলোকেরা, মাবুদের কালাম শোন; তাঁর মুখের কথা শুনবার জন্য তোমাদের কান খোলা রাখ। কেমন করে বিলাপ করতে হয় তা নিজের নিজের মেয়েদের শিক্ষা দাও, আর বিলাপের গজল গাইতে অন্যদের শিক্ষা দাও।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
আমি বললাম, নারীবৃন্দ, প্রভু পরমেশ্বরের কথা শোন, মনোযোগ দাও তাঁর কথায়। তোমাদের কন্যাদের শেখাও কি করে শোক করতে হয়, বন্ধুদের শেখাও কি করে গাইতে হয় অন্ত্যেষ্টির গান।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
যিহূদার মহিলারা এখন প্রভুর বার্তা শোন| শোন প্রভুর মুখ নিঃসৃত শব্দ| প্রভু বলছেন, “তোমরা তোমাদের মেয়েদের শেখাও কি করে চিৎকার করে কাঁদতে হয়| প্রত্যেক মহিলাকেই এই শোক সঙ্গীত গাওয়া শিখতে হবে|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
হে স্ত্রীলোকেরা, সদাপ্রভুর কথা শোন; তাঁর মুখের কথায় মনোযোগ দাও। নিজের মেয়েদের বিলাপ গান করতে এবং প্রত্যেক প্রতিবেশী স্ত্রীলোককে শোকের গান করতে শিক্ষা দাও।