Jeremiah 9:21 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
কেননা মৃত্যু আমাদের জানালায় উঠলো, তা আমাদের অট্টালিকায় প্রবেশ করলো; যেন বাইরে থেকে বালকেরা উচ্ছিন্ন হয়, চক থেকে যুবকেরা উচ্ছিন্ন হয়।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
আমাদের জানালাগুলি দিয়ে মৃত্যু আরোহণ করে যেন আমাদের দুর্গগুলিতে প্রবেশ করেছে; রাস্তা থেকে ছেলেমেয়েদের এবং প্রকাশ্য চক থেকে যুবকদের তা উচ্ছিন্ন করেছে।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
কেননা মৃত্যু আমাদের বাতায়নে উঠিল, তাহা আমাদের অট্টালিকায় প্রবেশ করিল; যেন বাহির হইতে বালকেরা উচ্ছিন্ন হয়, চক হইতে যুবকগণ উচ্ছিন্ন হয়।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
কেননা মৃত্যু আমাদের বাতায়নে উঠিল, তাহা আমাদের অট্টালিকায় প্রবেশ করিল; যেন বাহির হইতে বালকেরা উচ্ছিন্ন হয়, চক হইতে যুবকগণ উচ্ছিন্ন হয়।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
মৃত্যু আমাদের জানালা দিয়ে উঠে আমাদের দুর্গগুলোর মধ্যে ঢুকেছে; তা রাস্তায় রাস্তায় ছেলেমেয়েদের শেষ করে দিয়েছে আর শহর-চক থেকে শেষ করে দিয়েছে যুবকদের।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
মৃত্যু আমাদের জানালা দিয়ে উঠে আমাদের কেল্লাগুলোর মধ্যে ঢুকেছে; তা রাস্তায় রাস্তায় ছেলেমেয়েদের শেষ করে দিয়েছে আর শহর-চক থেকে শেষ করে দিয়েছে যুবকদের।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
আমাদের জানালার পথ দিয়ে মৃত্যু প্রবেশ করেছে প্রাসাদে, পথে হরণ করেছে প্রাণ বালক-বালিকাদের, বাজারের মাঝে যুবজনদের।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
“মৃত্যু এসেছে| প্রতিটি ঘরের জানালা দিয়ে মৃত্যু ভেতরে এসেছে| মৃত্যু আমাদের প্রাসাদগুলিতে এসেছে| মৃত্যু এসেছে রাস্তায় খেলতে থাকা আমাদের সন্তানদের কাছে| মৃত্যু এসেছে যুবকদের প্রকাশ্য সমাবেশে|”
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
কারণ মৃত্যু আমাদের জানালা দিয়ে উঠল; তা আমাদের প্রাসাদের মধ্যে ঢুকে পড়েছে। তা বাইরে থেকে ছেলে মেয়েদের এবং শহরের চকের যুবকদের ধ্বংস করে।