Jeremiah 9:23 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
মাবুদ এই কথা বলেন, জ্ঞানবান তার জ্ঞানের বিষয়ে গর্ব না করুক, বিক্রমী তার বিক্রমের গর্ব না করুক, ধনবান তার ধনের গর্ব না করুক।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
সদাপ্রভু এই কথা বলেন: “জ্ঞানী ব্যক্তি তার জ্ঞানের জন্য গর্ব না করুক বা শক্তিশালী মানুষ তার শক্তির জন্য গর্ব না করুক বা ধনী ব্যক্তি তার ঐশ্বর্যের জন্য গর্ব না করুক।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
সদাপ্রভু এই কথা কহেন, জ্ঞানবান্ আপন জ্ঞানের শ্লাঘা না করুক, বিক্রমী আপন বিক্রমের শ্লাঘা না করুক, ধনবান্ আপন ধনের শ্লাঘা না করুক।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
সদাপ্রভু এই কথা কহেন, জ্ঞানবান আপন জ্ঞানের শ্লাঘা না করুক, বিক্রমী আপন বিক্রমের শ্লাঘা না করুক, ধনবান আপন ধনের শ্লাঘা না করুক।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
সদাপ্রভু বলছেন, “জ্ঞানী লোকেরা তাদের জ্ঞানের গর্ব না করুক, কিম্বা শক্তিশালীরা তাদের শক্তির গর্ব না করুক কিম্বা ধনীরা তাদের ধনের গর্ব না করুক,
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
মাবুদ বলছেন, “জ্ঞানী লোকেরা তাদের জ্ঞানের গর্ব না করুক, কিংবা শক্তিশালীরা তাদের শক্তির গর্ব না করুক কিংবা ধনীরা তাদের ধনের গর্ব না করুক,
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
প্রভু পরমেশ্বর বলেন, জ্ঞানীরা কখনও তাদের জ্ঞানের গর্ব না করুক, বলবান না করুক শক্তির দম্ভ ধনবান না করুক ধনের অহঙ্কার।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
প্রভু বলেন, “বিজ্ঞ ব্যক্তিদের তাদের জ্ঞানের বড়াই করা উচিৎ নয়| শক্তিশালী ব্যক্তিদের তাদের শক্তির বড়াই করা উচিৎ নয়| ধনী ব্যক্তিদের তাদের ধন নিয়ে বড়াই করা উচিৎ নয়|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
সদাপ্রভু এই কথা বলেন, জ্ঞানী লোক তার জ্ঞানের গর্ব না করুক, বা যোদ্ধা তার শক্তির গর্ব না করুক। ধনী লোক তার ধনসম্পত্তিতে গর্ব না করুক।