Jeremiah 9:25 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
মাবুদ বলেন, দেখ, এমন সময় আসছে, যে সময়ে আমি যাদের খৎনা করানো হয়েছে তাদের খৎনা-না-করানো বলে প্রতিফল দেব;
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
সদাপ্রভু এই কথা বলেন, “সময় আসছে, যারা কেবলমাত্র শরীরে ত্বকচ্ছেদ করেছে, আমি তাদের সবাইকে শাস্তি দেব—
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
সদাপ্রভু কহেন, দেখ, এমন সময় আসিতেছে, যে সময়ে আমি ছিন্নত্বক্দিগকে অচ্ছিন্নত্বক্ বলিয়া প্রতিফল দিব;
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
সদাপ্রভু কহেন, দেখ, এমন সময় আসিতেছে, যে সময়ে আমি ছিন্নত্বক্দিগকে অচ্ছিন্নত্বক্ বলিয়া প্রতিফল দিব;
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
সদাপ্রভু বলছেন, “এমন দিন আসছে যখন আমি মিসর, যিহূদা, ইদোম, অম্মোন, মোয়াব এবং মরু-এলাকায় বাসকারী যারা মাথার দু’পাশের চুল কাটে তাদের সকলকে শাস্তি দেব। তাদের কেবল দেহের সুন্নত করানো হয়েছে, অন্তরের সুন্নত করানো হয় নি; আর ইস্রায়েলীয়দেরও অন্তরের সুন্নত করানো হয় নি।”
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
মাবুদ বলছেন, “এমন দিন আসছে যখন আমি মিসর, এহুদা, ইদোম, অম্মোন, মোয়াব এবং মরুভূমিতে বাসকারী যারা মাথার দু’পাশের চুল কাটে তাদের সকলকে শাস্তি দেব। তাদের কেবল শরীরের খৎনা করানো হয়েছে, দিলের খৎনা করানো হয় নি; আর বনি-ইসরাইলদেরও দিলের খৎনা করানো হয় নি।”
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
প্রভু পরমেশ্বর বলেন, সময় আগতপ্রায়, যখন আমি মিশর, যিহুদীয়া, ইদোম, আম্মোন ও মোয়াবের মানুষকে ও মরুবাসীরা যারা তাদের মাথার চুল ছেঁটে ফেলেছে তাদের সকলকে আমি দণ্ড দেব। এরা সকলেই আনুষ্ঠানিকভাবে সু্ন্নতসংস্কারপ্রাপ্ত, কিন্তু এই সংস্কারের শর্ত তারা পালন করে না। এইসব লোক তথা ইসরায়েলীদের কেউ-ই পালন করে নি আমার এই চুক্তি।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
এই বার্তাটি প্রভুর কাছ থেকে এসেছে, “সময় আসছে যখন আমি শাস্তি দেব সমস্ত লোকদের যারা শুধুমাত্র শারীরিকভাবে সুন্নৎ করেছে|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
সদাপ্রভু এই কথা ঘোষণা করেন, দেখ, সেই দিন আসছে, যখন আমি তাদের শাস্তি দেব যারা কেবল তাদের শরীরেই ত্বকছেদ করেছে।