Jeremiah 9:3 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
তারা জিহ্বারূপ ধনুকে মিথ্যারূপ তীর ধনুকে লাগায়; এবং দেশে বিশ্বস্ততার পক্ষে তাদের বিক্রম প্রকাশ হয় নি; বরং তারা একটা নাফরমানী থেকে অন্য নাফরমানীর প্রতি অগ্রসর হয় এবং তারা আমাকে জানে না, মাবুদ এই কথা বলেন।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
“তাদের জিভ প্রস্তুত রাখে ধনুকের মতো, মিথ্যা কথার তির ছোড়ার জন্য; তারা সত্য অবলম্বন না করে দেশে বিজয়লাভ করে। তারা একটির পর অন্য একটি পাপ করতে থাকে, তারা আমাকে স্বীকার করে না,” সদাপ্রভু এই কথা বলেন।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
তাহারা জিহ্বারূপ ধনুকে মিথ্যারূপ বাণ যোজনা করে; এবং দেশে বিশ্বস্ততার পক্ষে তাহাদের বিক্রম প্রকাশ হয় নাই; বরং তাহারা দুষ্টতা হইতে দুষ্টতার প্রতি অগ্রসর হয়, এবং তাহারা আমাকে জানে না, ইহা সদাপ্রভু কহেন।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
তাহারা জিহ্বারূপ ধনুকে মিথ্যারূপ বাণ যোজনা করে; এবং দেশে বিশ্বস্ততার পক্ষে তাহাদের বিক্রম প্রকাশ হয় নাই; বরং তাহারা দুষ্টতা হইতে দুষ্টতার প্রতি অগ্রসর হয়, এবং তাহারা আমাকে জানে না, ইহা সদাপ্রভু কহেন।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
সদাপ্রভু বলছেন, “তারা মিথ্যার তীর ছুঁড়বার জন্য তাদের ধনুকের মত জিভ্কে প্রস্তুত রেখেছে; দেশে সত্যের উপরে মিথ্যা জয়লাভ করে। তারা পাপের উপরে পাপ করতে থাকে। তারা আমাকে তাদের ঈশ্বর বলে স্বীকার করে না।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
মাবুদ বলছেন, “তারা মিথ্যার তীর ছুঁড়বার জন্য তাদের ধনুকের মত জিভ্কে প্রস্তুত রেখেছে; দেশে সত্যের উপরে মিথ্যা জয়লাভ করে। তারা গুনাহের উপরে গুনাহ্ করতে থাকে। তারা আমাকে তাদের আল্লাহ্ বলে স্বীকার করে না।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
তারা সবসময়ে মিথ্যাকথা বলতে প্রস্তুত, সত্যের পরিবর্তে অসত্যের রাজত্বসেই দেশে। প্রভু পরমেশ্বর বলেন, আমার প্রজারা একের পর এক কুকর্ম করে চলেছে, আমাকে তারা স্বীকার করে না তাদের ঈশ্বর বলে।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
“জিহবা হল তাদের ধনুকের মতো| আর সেখান থেকে তীরের মতো উড়ে আসে এক রাশি মিথ্যে| এই দেশের সত্য নয়, চারিদিকে কেবল মিথ্যেরই জয়জয়কার| এখানকার লোকরা একটা পাপ থেকে আরেক পাপের পথে হেঁটেছে| তারা আমাকে জানে না|” প্রভু এই কথাগুলি বললেন|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
তারা তাদের জিভ দিয়ে মিথ্যা কথা বলে, যা হল তাদের প্রতারণায় পূর্ণ ধনুকের মত, কিন্তু তারা পৃথিবীতে বিশ্বস্ত নয়। দেশে সত্যের উপরে মিথ্যা জয়লাভ করে। তারা পাপের উপরে পাপ করে যায়। তারা আমাকে জানে না। সদাপ্রভু এই কথা বলেন।