Jeremiah 9:4 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
তোমরা প্রত্যেকে নিজ নিজ বন্ধু থেকে সাবধান থাক, কোন ভাইকেও বিশ্বাস করো না, কেননা প্রত্যেক ভাই নিতান্তই প্রতারণা করে, প্রত্যেক বন্ধু কুৎসা রটনা করে বেড়ায়।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
“তোমার বন্ধুদের থেকে সাবধানে থেকো; তোমার গোষ্ঠীর কাউকে বিশ্বাস কোরো না। কারণ প্রত্যেকেই এক একজন প্রতারক, আর প্রত্যেক বন্ধু নিন্দা করে বেড়ায়।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
তোমরা প্রত্যেকে আপন আপন বন্ধু হইতে সাবধান থাক, কোন ভ্রাতাকেও বিশ্বাস করিও না, কেননা প্রত্যেক ভ্রাতা নিতান্তই প্রতারণা করে, প্রত্যেক বন্ধু পরীবাদ করিয়া বেড়ায়।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
তোমরা প্রত্যেকে আপন আপন বন্ধু হইতে সাবধান থাক, কোন ভ্রাতাকেও বিশ্বাস করিও না, কেননা প্রত্যেক ভ্রাতা নিতান্তই প্রতারণা করে, প্রত্যেক বন্ধু পরিবাদ করিয়া বেড়ায়।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
তারা প্রত্যেকে বন্ধুদের থেকে সাবধান হোক আর নিজের ভাইদের বিশ্বাস না করুক, কারণ প্রত্যেক ভাই ঠকায় আর প্রত্যেক বন্ধু নিন্দা করে।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
তারা প্রত্যেকে বন্ধুদের থেকে সাবধান হোক আর নিজের ভাইদের বিশ্বাস না করুক, কারণ প্রত্যেক ভাই ঠকায় আর প্রত্যেক বন্ধু নিন্দা করে।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
প্রত্যেকে তাদের বন্ধুকে সন্দেহের দৃষ্টিতে দেখে, বিশ্বাস করতে পারে না আপন ভাইকেও। কারণ তারা প্রত্যেকেই প্রতারক যাকোবের মত, প্রত্যেকেই নিজের বন্ধুদের বিপদে ফেলে।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
“প্রতিবেশীদের লক্ষ্য কর! নিজের ভাইকেও বিশ্বাস করো না| কারণ তারা প্রত্যেকে ঠগ, প্রতারক, প্রত্যেক প্রতিবেশীই ওর পিছনে কথা বলে|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
তোমরা প্রত্যেকে প্রতিবেশীদের থেকে সাবধান থাক এবং নিজের ভাইদের বিশ্বাস কোরো না। কারণ প্রত্যেক ভাই প্রতারক আর প্রত্যেক প্রতিবেশী নিন্দা করে বেড়ায়।