Jeremiah 9:5 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
প্রত্যেকে নিজ নিজ বন্ধুকে প্রবঞ্চনা করে, সত্যি কথা বলে না; তারা নিজ নিজ জিহ্বাকে মিথ্যা বলতে শিক্ষা দিয়েছে, তারা অপরাধ করার জন্য কষ্ট স্বীকার করে।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
বন্ধু বন্ধুর সঙ্গে প্রতারণা করে, তারা কেউই সত্যিকথা বলে না। তারা নিজেদের জিভকে মিথ্যা বলা শিখিয়েছে; ক্রমাগত পাপ করে তারা নিজেদের ক্লান্ত করেছে।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
প্রত্যেক জন আপন আপন বন্ধুকে প্রবঞ্চনা করে, সত্য কহে না; তাহারা আপন আপন জিহ্বাকে মিথ্যা বলিতে শিক্ষা দিয়াছে, তাহারা অপরাধ করিবার জন্য ক্লেশ স্বীকার করে।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
প্রত্যেক জন আপন আপন বন্ধুকে প্রবঞ্চনা করে, সত্য কহে না; তাহারা আপন আপন জিহ্বাকে মিথ্যা বলিতে শিক্ষা দিয়াছে, তাহারা অপরাধ করিবার জন্য ক্লেশ স্বীকার করে।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
বন্ধু বন্ধুকে ঠকায় আর কেউ সত্যি কথা বলে না। তারা তাদের জিভ্কে মিথ্যা কথা বলতে শিখিয়েছে; পাপ করে করে তারা নিজেদের ক্লান্ত করেছে।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
বন্ধু বন্ধুকে ঠকায় আর কেউ সত্যি কথা বলে না। তারা তাদের জিভ্কে মিথ্যা কথা বলতে শিখিয়েছে; গুনাহ্ করে করে তারা নিজেদের ক্লান্ত করেছে।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
তারা সকলেই বিপথে পরিচালিত করে তাদের বন্ধুদের, সত্য কথা বলে না কেউ, মিথ্যার অনুশীলনে তারা জিহ্বাকে করেছে পটু, পাপাচার তারা করবে না পরিত্যাগ, করবে না অনুতাপও। একের পর এক চরম অন্যায় তারা করে চলে, একটি প্রতারণা অনুসরণ করে আর একটিকে, তারা জানতে চায় না আমায়–—বলেন প্রভু পরমেশ্বর।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
প্রত্যেকে তার প্রতিবেশীকে মিথ্যে বলে| কেউ সত্যি কথা বলে না| যিহূদার লোকরা শুধু মিথ্যেই বলতে শিখেছে| যতক্ষণ না তারা খুব ক্লান্ত হয়ে ফিরে এলো ততক্ষণ তারা পাপাচার চালিয়ে গিয়েছিল|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
প্রত্যেক ব্যক্তি তার প্রতিবেশীকে উপহাস করে এবং কেউ সত্যি কথা বলে না। তাদের জিভ মিথ্যা কথা বলতে শেখায়। অপরাধ করে করে তোমরা নিজেদের ক্লান্ত করেছ।