Jeremiah 9:7 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
অতএব বাহিনীগণের মাবুদ এই কথা বলেন, দেখ, আমি তাদেরকে গলাব, তাদের পরীক্ষা করবো; আমার জাতির কন্যা হেতু আর কি করবো?
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
সেই কারণে, বাহিনীগণের সদাপ্রভু এই কথা বলেন, “দেখো, আমি তাদের পরিশোধন করে যাচাই করব, কারণ আমার প্রজাদের পাপের জন্য আমি আর কী করতে পারি?
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
অতএব বাহিনীগণের সদাপ্রভু এই কথা কহেন, দেখ, আমি তাহাদিগকে গলাইব, তাহাদের পরীক্ষা করিব; আমার জাতির কন্যা হেতু আর কি করিব? তাহাদের জিহ্বা প্রাণনাশক বাণ;
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
অতএব বাহিনীগণের সদাপ্রভু এই কথা কহেন, দেখ, আমি তাহাদিগকে গলাইব, তাহাদের পরীক্ষা করিব; আমার জাতির কন্যা হেতু আর কি করিব?
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
কাজেই সর্বক্ষমতার অধিকারী সদাপ্রভু বলছেন, “দেখ, আমি তাদের খাদ বের করে যাচাই করব, কারণ আমার লোকদের নিয়ে আমি আর কি করতে পারি?
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
কাজেই আল্লাহ্ রাব্বুল আলামীন বলছেন, “দেখ, আমি তাদের খাদ বের করে যাচাই করব, কারণ আমার বান্দাদের নিয়ে আমি আর কি করতে পারি?
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
এই সব কারণে প্রভু পরমেশ্বর বলেন, আমি আমার প্রজাদের পরিশুদ্ধ করব, ধাতুর মত যাচাই করব তাদের, পাপ করেছে আমার প্রজারা–— অতএব, এ ছাড়া তাদের প্রতি আমি আর কি করতে পারি?
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
সুতরাং প্রভু সর্বশক্তিমান বললেন: “খাঁটি ধাতু কি না তা বোঝার জন্য একজন শ্রমিক আগুনে গালিয়ে দেখে| যেহেতু আমার আর অন্য কোন বিকল্প নেই তাই আমি যিহূদার লোকদের এই ভাবেই পরীক্ষা করব| আমার লোকরা পাপ করেছে|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
তাই বাহিনীগনের সদাপ্রভু বলেন, দেখ, আমি তাদের যাচাই করব, আমি তাদের পরীক্ষা করব। কারণ আমার প্রজার মেয়েদের নিয়ে আমি আর কি করতে পারি?